Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর

কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। ছবি: সংগৃহীত

Advertisement

কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির ইসলাম নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইসলামকে ‘অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করার পর তার পদত্যাগের দাবি তুলেছে বিরোধী বিজেপি। মন্ত্রীর বক্তব্য হিন্দুধর্মকে হেয় করেছে বলে অভিযোগ করেছে তারা। একই সঙ্গে মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে।

রোববার (৩০ আগস্ট) কোপ্পাল জেলার কুকনুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রায়ারেড্ডি ইসলামকে মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তার দাবি, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, সেই শিক্ষা দেয়।

মন্ত্রী বলেন, ‘যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা ইসলাম নিয়ে ভুল ধারণা করেন এবং ভুল মতামত তৈরি করেন।’

আমি বলতে চাই, ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে।

তিনি আরও বলেন, কুরআনের প্রসঙ্গে বলছি, আব্রাহামিক ধর্মগুলো নিয়ে আমি ব্যাপকভাবে পড়াশোনা করিনি। আমি নিয়মিত মন্দির বা মঠে যাই না, তবে বিভিন্ন ধর্ম এবং তাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করি। সেই কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলোকে অন্যভাবে দেখি।

মন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সরব হয় বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তার অভিযোগ, রায়ারেড্ডির মন্তব্য হিন্দুধর্ম ও হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে অপমান করেছে।

মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের নিয়মিত মন্দিরে যাওয়ার প্রসঙ্গও টেনে আনেন আর অশোক। সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কংগ্রেস সরকারের কথিত হিন্দুবিরোধী মানসিকতার কি কোনো শেষ নেই?

তিনি দাবি করেন, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য মন দিয়ে শুনুন। ‘আমি মঠ বা মন্দিরে যাই না’—এই মন্তব্য করে তিনি রাজ্যের কোটি কোটি হিন্দুর ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রগুলোকে হেয় করেছেন। আবার ‘ইসলাম অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’—এমন মন্তব্য করে তিনি সনাতন ধর্মকে অবমাননা করেছেন।

বিজেপির দাবি, রায়ারেড্ডিকে তার মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীকে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।

বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির কারণেই রায়ারেড্ডি এমন মন্তব্য করেছেন। তিনি বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার পর মানুষকে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের গোড়ায় ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 

তার এই মন্তব্য এমন সময়ে সামনে এল, যখন দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কর্ণাটকের কংগ্রেস সরকারকে লাগাতার আক্রমণ করছে বিজেপি। ফলে নতুন এই বিতর্কে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।

সূ্ত্র: নিউজ ১৮

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সবার আগে যে ৩ শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন

সবার আগে যে ৩ শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যে ৯ অনুষ্ঠানে

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যে ৯ অনুষ্ঠানে

জনসংখ্যার সমীকরণে বিশ্বে বৃহত্তম ধর্মের আসনে ইসলাম!

জনসংখ্যার সমীকরণে বিশ্বে বৃহত্তম ধর্মের আসনে ইসলাম!

হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

পিউ রিসার্চের প্রতিবেদন ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম