Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বাড়লে কঠিন জবাবের হুঁশিয়ারি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বাড়লে কঠিন জবাবের হুঁশিয়ারি ইরানের

মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও জোরদার করা হলে কঠিন সামরিক জবাব দেওয়ার স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের জন্য কোনোভাবেই খুলতে না দেওয়ার কথা জানিয়ে তেহরান বলেছে, মার্কিনদের ভরসায় যেসব জাহাজ চলাচল করবে, সেগুলোকে সরাসরি নিশানা করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, মার্কিন বাহিনী কৌশল খাটিয়ে এই পানিপথ দিয়ে কিছু জাহাজ বের করতে পারলেও পুরো এলাকার মূল নিয়ন্ত্রণ এখন ইরানি বাহিনীর হাতেই রয়েছে। 

যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে নিরাপত্তার ভুয়া আশ্বাস দিয়ে হরমুজ প্রণালির দক্ষিণের পথ দিয়ে চালানোর চেষ্টা করছে, যা আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। ইরান এই চেষ্টা যেকোনো মূল্যে ব্যর্থ করে দেবে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধকে একটি প্রত্যক্ষ যুদ্ধ বা সামরিক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। গালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র যদি পরিস্থিতি আরও উত্তপ্ত করে, তবে ইরানও সামরিক শক্তি দিয়ে তার জবাব দেবে। পারস্য উপসাগর দিয়ে ইরানের তেল বিক্রি বন্ধ করার মার্কিন চেষ্টার জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে তেল রপ্তানি করতে না দেয়, তবে এই পুরো অঞ্চল থেকে বিশ্বের অন্য কোনো দেশও আর এক ফোঁটা তেল রপ্তানি করতে পারবে না।

সূত্র: মিডলইস্ট আই।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

আরও পড়ুন

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

‘তাপঝড়’ কী, এর প্রভাবে যে ভয়ংকর ক্ষতির মুখে সারাবিশ্ব

‘তাপঝড়’ কী, এর প্রভাবে যে ভয়ংকর ক্ষতির মুখে সারাবিশ্ব

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম