Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে!

নিহত রিয়া তালুকদার এবং তার অভিযুক্ত স্বামী। ফাইল ছবি

Advertisement

ভারতের আসামের গুয়াহাটির একটি ফ্ল্যাট থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় গতকাল রোববার ২৫ বছর বয়সি ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ তার স্বামীর সন্ধানে অভিযান শুরু করেছে।

ইতোমধ্যে প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাওয়ার কথা পুলিশকে জানান। এর ভিত্তিতে ৬ সেপ্টেম্বর পুলিশ ঘটনাস্থলে যায়। প্রতিবেশীরা জানান, গত দুদিন ধরে তারা ওই দম্পতিকে দেখেননি এবং তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল।

এরপর পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং নারীর খণ্ডিত দেহ দেখতে পায়। তার আঙুলগুলোও অর্ধেক কাটা ছিল, শরীরে পচন ধরেছিল এবং মাথাটি গায়ে ছিল না।

নিহত নারীর নাম রিয়া তালুকদার। বাসায় তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ফ্রিজের ভেতর থেকে ওই নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকে তাঁর স্বামী নিখোঁজ ছিলেন। প্রতিবেশীরা জানান, শুক্রবার শেষবার তাকে এলাকায় দেখা গিয়েছিল।

মরদেহের পাশাপাশি বিচ্ছিন্ন মাথাটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

অবশেষে রোববার রাতে অভিযুক্ত স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

তদন্তকারীরা অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করবেন এবং এ পর্যন্ত সংগৃহীত তথ্যের সঙ্গে তা মেলাবেন বলে আশা করা হচ্ছে।

তবে এই নির্মম হত্যাকাণ্ডের মূল কারণ কিংবা কী পরিস্থিতিতে অভিযুক্ত আত্মসমর্পণ করেছেন, সে বিষয়ে পুলিশ এখনো কিছু প্রকাশ করেনি।

হত্যাকাণ্ডের পুরো ঘটনাপ্রবাহ এবং এর সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে মা খুন

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে মা খুন

আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

ফরেনসিক বিশেষজ্ঞের দাবি আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম