Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নারীদের নিয়ে কটূক্তি সহ্য করা হবে না: বিজয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

নারীদের নিয়ে কটূক্তি সহ্য করা হবে না: বিজয়

বিধানসভায় দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

নারীদের নিয়ে অবমাননাকর বা কুরুচিকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। 

তিনি বলেছেন, রাজনৈতিক কারণে তীব্র সমালোচনা করা যেতে পারে, তবে নারীদের অসম্মান করে কোনো বক্তব্য দেওয়া উচিত নয়।

বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় বিজয় বলেন, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার। তবে সেই স্বাধীনতা কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। রাজনৈতিক সমালোচনার ক্ষেত্রে ব্যক্তি, নারী বা অন্য কাউকে হেয় না করার আহ্বান জানান তিনি।

বিজয় বলেন, সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুর রাজনীতিতে নারীদের নিয়ে অশালীন এবং বিদ্বেষপূর্ণ  মন্তব্যের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি জানান, ঘরে যেসব নারী মা ও বোনের মর্যাদায় রয়েছেন, তাদের কথা মনে রেখেই জনসমক্ষে কথা বলা উচিত।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি আজ যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে সাধারণ মানুষের পাশাপাশি পরিবারের নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের নিয়ে অশালীন বা মানহানিকর মন্তব্য করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

বিজয়ের এই মন্তব্য এসেছে বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে অভিনেত্রী তৃষাকে নিয়ে কথিত দ্ব্যর্থবোধক মন্তব্যের বিতর্কের কয়েক দিন পর। 

আগস্টে কাবেরী নদী নিয়ে এক প্রতিবাদ সভায় উদয়নিধি এমন একটি মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে, যা তৃষাকে ইঙ্গিত করে করা হয়েছে বলে দাবি করা হয়। তবে ডিএমকে দাবি করেছে, বক্তব্যটি সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে এবং উদয়নিধি তৃষার নাম উচ্চারণ করেননি।

ঘটনার পর পুলিশ উদয়নিধিকে হেফাজতে নিলেও মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

বিধানসভায় বিজয় আরও বলেন, অতীতেও একই বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে নারীদের অপমানের অভিযোগ উঠেছিল। সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাকে একই বিধানসভায় অপমান করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, বিধানসভার অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উদয়নিধি বিজয়ের বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ডিএমকের বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন অভিযোগ তুললেও বিরোধী দলকে তার জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

উদয়নিধি বলেন, মুখ্যমন্ত্রী প্রায় ১১ মিনিট পুলিশ বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ার সময় তারা নীরবে শুনেছেন। এরপর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হলেও কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তিনি দাবি করেন, অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না; যেকোনো অভিযোগের পক্ষে প্রমাণ থাকতে হবে।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভারতের ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে প্রশ্ন এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভেজাল মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮০

ভারতের মণিপুর ভেজাল মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮০

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে কেন সমন জারি করল যুক্তরাষ্ট্র?

দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে কেন সমন জারি করল যুক্তরাষ্ট্র?

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

আরও পড়ুন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম