Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) কোরনের কাছাকাছি জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ফেরিটিতে থাকা যাত্রী ও ক্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে অনেকে পানিতে ঝাঁপ দেন বলে জানা গেছে।

ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটিতে মোট ১৩৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও ৮৬ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিটিতে থাকা মানুষের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে ব্যাপক তৎপরতা চলছে।

কোরন ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সেখানকার স্বচ্ছ নীল পানি, দ্বীপপুঞ্জ ও প্রবালপ্রাচীরের কারণে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এলাকাটি ব্যাপক জনপ্রিয়। ফলে ফেরিটিতে পর্যটকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ফেরিটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিখোঁজদের সন্ধানে সমুদ্র এলাকায় উদ্ধারকারী দল ও কোস্টগার্ডের সদস্যরা কাজ করছেন। দুর্ঘটনার পর ফেরিটিতে থাকা ব্যক্তিদের উদ্ধারে নৌযান ও অন্যান্য উদ্ধার সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

মধ্যরাতে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুটি বাসে আগুন

মধ্যরাতে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুটি বাসে আগুন

ফেনীতে মাদ্রাসায় আগুন

ফেনীতে মাদ্রাসায় আগুন

গাজীপুরে প্রাইভেটকারে আগুন

গাজীপুরে প্রাইভেটকারে আগুন

‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না

‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না

ফেনীতে ডাকঘর ও নির্বাচন কার্যালয়ে আগুন

ফেনীতে ডাকঘর ও নির্বাচন কার্যালয়ে আগুন

আরও পড়ুন

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ভূমিকম্পের সময় পাশে না থেকে একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

ভূমিকম্পের সময় পাশে না থেকে একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম