Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

Advertisement

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি সাময়িক স্থানে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ অন্য কোথাও স্থানান্তরের আগে এই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। বিস্ফোরণে তাদের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই দুর্ঘটনাস্থলে দেশটির সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মোতায়েন করা হয়। তবে একের পর এক বিস্ফোরণের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয় এবং কয়েক ঘণ্টা ধরে ওই স্থান থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে। 

তবে প্রাথমিক বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় একটি গোলাবারুদবাহী গাড়িতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম