Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কেশমের কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

কেশমের কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১

হরমুজ প্রণালিতে একটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের কেশম দ্বীপের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি কেশমের গভর্নর আমির তেইমুরি এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে হরমুজ প্রণালিতে একটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আমির তেইমুরি জানান, স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে (গ্রিনিচ মান সময় ১টা ৩০ মিনিট) হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের এলাকায় ইরানি বাণিজ্যিক জাহাজটিতে হামলা হয়।

তেইমুরি ঘটনাটিকে ‘মার্কিন সন্ত্রাসী শত্রুর’ হামলা হিসেবে বর্ণনা করেছেন। তবে জাহাজটির নাম, হামলার ধরন কিংবা কী কারণে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার কেশম দ্বীপের উপকূলে সমুদ্রের দিক থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছিল। তবে ওই বিস্ফোরণের সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

এদিকে, পৃথকভাবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, রোববার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে। তবে ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘টাকা নেই, ভবিষ্যৎ নেই, আশাও নেই’, যুদ্ধের চাপে বিপর্যস্ত ইরানিরা

‘টাকা নেই, ভবিষ্যৎ নেই, আশাও নেই’, যুদ্ধের চাপে বিপর্যস্ত ইরানিরা

সৌদি-পাকিস্তান-তুরস্ক বৈঠকে কী আলোচনা হলো?

সৌদি-পাকিস্তান-তুরস্ক বৈঠকে কী আলোচনা হলো?

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলি সেনাপ্রধানের বিরোধ, নেপথ্যে কী?

চ্যানেল ১২ এর রিপোর্ট নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলি সেনাপ্রধানের বিরোধ, নেপথ্যে কী?

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

আরও পড়ুন

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু

ইসরাইলে নেতানিয়াহুর দাপট কমল, ক্ষমতার চাবি ফিলিস্তিনিদের হাতে

ইসরাইলে নেতানিয়াহুর দাপট কমল, ক্ষমতার চাবি ফিলিস্তিনিদের হাতে

কাতারের শান্তি প্রস্তাব নাকচ ইরানের, নতুন হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য

কাতারের শান্তি প্রস্তাব নাকচ ইরানের, নতুন হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম