Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

‘ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি’

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে ড্রোন হামলার ঘটনাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি সুচিন্তিত ও পরিকল্পিত উসকানি বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) জার্মানির ভোলগাস্ট শহরে সাংবাদিকদের তিনি জানান, ইউরোপের মানুষের মনে ভয় ধরিয়ে দিতেই পুতিন এই বিপজ্জনক পদক্ষেপ নিয়েছেন।

পিস্টোরিয়াস আরও বলেন, এই পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোকে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। তবে একই সঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি জানান, নিজেদের রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত এবং পরিস্থিতি আরও খারাপ হলে তারা একচুলও পেছপা হবে না। জেনেশুনেই পুতিন এই বিপজ্জনক খেলা খেলছেন বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত রোববার ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনীয় অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। মজার ব্যাপার হলো, এর ঠিক কিছুক্ষণ আগেই ওই একই পথ দিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কূটনীতিকদের বহনকারী একটি বিশেষ কূটনৈতিক ট্রেন যাতায়াত করেছিল।

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

আরও পড়ুন

আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম