Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি।

Advertisement

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে কেশম দ্বীপের আকাশসীমায় ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয় বলে জানিয়েছে আইআরজিসির জনসংযোগ দপ্তর।

আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি প্রতিহত করে। পুরো অভিযানটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে বলেও দাবি করা হয়েছে।   

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া তৃতীয় যুদ্ধ বা ‘রমজান যুদ্ধ’-এর সময় ধ্বংস করা ৫২তম এমকিউ-৯ ড্রোন। এ সময় ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ‘লুকাস’, ‘হার্মিস’, ‘এমকিউ-১’ ও ‘এমকিউ-৯’সহ বিভিন্ন ধরনের শত শত ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

এর কয়েক দিন আগে কৌশলগত হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি মানববিহীন জলযান (ইউএসভি) ধ্বংস করার দাবিও জানিয়েছিল আইআরজিসি।

আইআরজিসি বলেছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষায় এই অভিযান ছিল একটি ‘নির্ভুল, বুদ্ধিদীপ্ত ও সময়োপযোগী’ পদক্ষেপ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম