Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

ছবি: সংগৃহীত

Advertisement

ইতালির স্কুলে যেন নিজেদের দেশের শিশুরা সংখ্যালঘু বা একা হয়ে না পড়ে, সেজন্য কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। খুব শিগগিরই ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বোরকা ও হিজাব পরা নিষিদ্ধ করার পাশাপাশি প্রতিটি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা খোলাসা করেন। তিনি স্পষ্ট জানান, ইতালির নিজের মাটিতে দেশের শিশুরাই ক্লাসরুমে কোণঠাসা হয়ে পড়বে, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মেলোনি বলেন, ইতালির একটি স্কুলে আমাদের নিজের দেশের বাচ্চারা সংখ্যালঘু হয়ে পড়বে আর নিজেদের অসহায় ভাববে, এমনটা হতেই দেওয়া যায় না।

প্রস্তাবিত এই নিয়ম চালুর পর ইতালির স্কুলে বিদেশি শিক্ষার্থীরা ইচ্ছা করলেই আর হিজাব বা বোরকা পরে আসতে পারবে না। শুধু তা-ই নয়, যেসব বিদেশি শিশু নতুন পরিবেশে ও ভাষার সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারছে না, তাদের বাবা-মাকেও ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারের বিশ্বাস, এতে করে বিদেশি পরিবারগুলোর সঙ্গে দেশের সাংস্কৃতিক দূরত্ব কমে আসবে।

ইতালীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রস্তাবটি খুব দ্রুতই সরকারের মন্ত্রিপরিষদে তোলা হবে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই এটি স্থায়ী আইন হিসেবে কার্যকর হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম