Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কমাতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ পাকিস্তান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কমাতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত কমাতে পাকিস্তান ‘দৃঢ়প্রতিজ্ঞ’ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন শাহবাজ শরিফ। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তান আন্তরিক ও নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নিজের স্বাক্ষরে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল। তবে এরপরের ঘটনাগুলো কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে।

শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান এ বিষয়ে পুরোপুরি মনোযোগী। আমরা আশা হারাইনি। পরিস্থিতি শান্ত করতে আরও চেষ্টা চালিয়ে যেতে এবং এতে অগ্রগতি অর্জনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করার পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয়। পরে ইসলামাবাদে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে ২০ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।

কয়েক সপ্তাহের মধ্যস্থতার পর গত ১৮ জুন পাকিস্তান ও কাতারের সহযোগিতায় ইসলামাবাদ সমঝোতা স্মারকটি সই হয়। এতে যুদ্ধরত দুই পক্ষকে দীর্ঘমেয়াদি চুক্তির জন্য আলোচনার সুযোগ এবং ৬০ দিনের একটি কাঠামো দেওয়া হয়েছিল।

তবে এর পরপরই দুই পক্ষ আবার পালটাপালটি হামলা শুরু করে। এতে উত্তেজনা অব্যাহত রয়েছে।

এদিকে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় বসেন।


ভবিষ্যতে আরও বৈঠক হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহবাজ শরিফ বলেন, এটি একটি ‘চলমান প্রক্রিয়া’। শান্তি প্রতিষ্ঠায় সব বন্ধুত্বপূর্ণ দেশই ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম