Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মনিকা কেলেঙ্কারির পরও নারীদের দিকে নজর ছিল ক্লিনটনের, দাবি সোনিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

মনিকা কেলেঙ্কারির পরও নারীদের দিকে নজর ছিল ক্লিনটনের, দাবি সোনিয়ার

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভারত সফরের সময়ও নারীদের প্রতি তার বিশেষ নজর ছিল বলে দাবি করেছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ২০০০ সালে ক্লিনটনের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নারীদের তিনি মাঝেমধ্যে গোপনে পর্যবেক্ষণ করছিলেন বলে নিজের স্মৃতিকথায় উল্লেখ করেছেন সোনিয়া। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘পুরোনো অভ্যাস সহজে যায় না।’

সম্প্রতি প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতার সঙ্গে নিজের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। সেখানে বিল ক্লিনটন ছাড়াও প্রয়াত ব্রিটিশ রাজকুমারী ডায়ানা এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে ঘিরে বেশ কিছু স্মৃতিচারণ করেছেন তিনি।

বইয়ে সোনিয়া জানান, ২০০০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার মেয়ে চেলসি ও প্রতিনিধিদল নিয়ে শেরাটন হোটেলে অবস্থান করছিলেন। সে সময় ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে ক্লিনটনের সঙ্গে দেখা করেন তিনি।

সোনিয়ার বর্ণনায়, ক্লিনটন ছিলেন বন্ধুত্বপূর্ণ, অনানুষ্ঠানিক এবং আত্মবিশ্বাসী। তবে বৈঠকে ভারতের বক্তব্য শোনার চেয়ে কাশ্মীর নিয়ে নিজের মতামত ও ভবিষ্যদ্বাণী তুলে ধরতেই তিনি বেশি আগ্রহী ছিলেন। কাশ্মীরকে ‘পারমাণবিক সংঘাতের সম্ভাব্য কেন্দ্র’ এবং ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি’ বলেও উল্লেখ করেছিলেন ক্লিনটন।

সোনিয়া আরও লেখেন, তত দিনে ক্লিনটন ও হোয়াইট হাউসের সাবেক ইন্টার্ন মনিকা লিউইনস্কিকে ঘিরে আলোচিত যৌন কেলেঙ্কারির উত্তাপ কিছুটা কমে এসেছিল। তবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ক্লিনটনের সম্মানে যে সংবর্ধনার আয়োজন করেছিলেন, সেখানে সোনিয়া তাকে মাঝেমধ্যে উপস্থিত নারীদের দিকে গোপনে তাকিয়ে তাঁদের শারীরিক সৌন্দর্য পর্যবেক্ষণ করতে দেখেন।

স্মৃতিকথায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ২০০৮ সালের ভারত সফরের একটি মজার ঘটনাও তুলে ধরেছেন সোনিয়া। সে সময় সারকোজি তার তৎকালীন প্রেমিকা কার্লা ব্রুনিকে ছাড়াই ভারত সফরে এসেছিলেন।

সোনিয়া জানান, অবিবাহিত হওয়ায় সরকারি অনুষ্ঠানে সম্ভাব্য অস্বস্তি এড়াতে সারকোজিকে কার্লা ব্রুনিকে সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছিল বলে শোনা যায়। তবে সফরের এক নৈশভোজে ঘটে মজার একটি ঘটনা।   

নৈশভোজের টেবিলে সারকোজির পাশে বসেছিলেন ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি মোহাম্মদ আনসারির স্ত্রী। তিনি বেশ আন্তরিক ভঙ্গিতে সারকোজিকে তার বিয়ের পরিকল্পনা নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন। বিয়ে করবেন কি না, করলে কবে করবেন এবং কার্লাকে মিস করছেন কি না—এমন নানা প্রশ্নের মুখোমুখি হন ফরাসি প্রেসিডেন্ট।

সোনিয়ার ভাষ্য অনুযায়ী, এসব প্রশ্নে সারকোজিকে মোটেও বিব্রত মনে হয়নি। বরং নিজের প্রেমজীবন নিয়ে বিস্তারিত জানাতে তিনি আগ্রহী ছিলেন। প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মুঠোফোনে অনবরত কার্লা ব্রুনির সঙ্গে বার্তা আদান-প্রদানও করছিলেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হেগসেথকে সরাতে অভিশংসন প্রস্তাব, পাশে দাঁড়ালেন ট্রাম্প

হেগসেথকে সরাতে অভিশংসন প্রস্তাব, পাশে দাঁড়ালেন ট্রাম্প

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ

হোয়াইট হাউস লকডাউন, আটক ২

হোয়াইট হাউস লকডাউন, আটক ২

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

আরও পড়ুন

মনিকা কেলেঙ্কারির পরও নারীদের দিকে নজর ছিল ক্লিনটনের, দাবি সোনিয়ার

মনিকা কেলেঙ্কারির পরও নারীদের দিকে নজর ছিল ক্লিনটনের, দাবি সোনিয়ার

জ্বালানি আমদানির্ভরতা কমাতে বিদ্যুতায়নে বিশ্বনেতাদের বড় উদ্যোগ

জ্বালানি আমদানির্ভরতা কমাতে বিদ্যুতায়নে বিশ্বনেতাদের বড় উদ্যোগ

হেগসেথকে সরাতে অভিশংসন প্রস্তাব, পাশে দাঁড়ালেন ট্রাম্প

হেগসেথকে সরাতে অভিশংসন প্রস্তাব, পাশে দাঁড়ালেন ট্রাম্প

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম