Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস!

ছবি: সংগৃহীত

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ সম্প্রতি কর্মচারীদের চমকপ্রদ উপহার দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন। কেরালার এই নারী উদ্যোক্তা ও তার স্বামী মিলে কর্মীদের হাতে তুলে দিয়েছেন নতুন আইফোন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কোম্পানির মালিক নিশাদ হুসেন টেবিলের ওপর সুন্দর করে উপহারের বাক্স সাজিয়ে রেখেছেন। এরপর কর্মীরা এসে পছন্দমতো বাক্স বেছে নেন। বাক্স খুলতেই কেউ পেলেন চকলেট, আর কেউ পেলেন কাঙ্ক্ষিত আইফোন। 

প্রথমে যাদের ভাগে শুধু চকলেট জুটেছিল, তারা একটু নিরাশ হলেও পরে তাদের হাতেও আসল উপহার অর্থাৎ আইফোন তুলে দেওয়া হয়। চমৎকার এই চমক দেখে সবাই বেশ আনন্দিত হন।

কর্মীদের এমন ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে হাসিনা নিশাদ বলেন, দলের সবার পরিশ্রম ও একতাই প্রতিষ্ঠানের মূল শক্তি। একে অপরকে সহযোগিতা করে এভাবেই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জানান তিনি।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। প্রায় আড়াই মিলিয়নের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। কমেন্ট বক্সে অনেকেই এই দম্পতির বড় মনের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজার ছলে জানতে চেয়েছেন, আপনাদের কোম্পানিতে কি নতুন কোনো লোক নেওয়া হবে?

সূত্র: এনডিটিভি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ সহজেই ফিরিয়ে আনবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ সহজেই ফিরিয়ে আনবেন যেভাবে

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আরও পড়ুন

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম