Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

মাসিয়াফ সেতু পার হওয়ার সময় বেসামরিক একটি বাসে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। ছবি: সংগৃহীত

Advertisement

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মাসিয়াফ সেতু পার হওয়ার সময় বেসামরিক একটি বাসে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। বাসটিতে একটি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন হোমসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মুহাম্মদ শাবান। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, ‘হোমস প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হিসেবেই আমরা এই হামলাকে দেখছি। এই অপরাধের বিচার হবে এবং অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলবে।’

এদিকে, বাসে হামলার কয়েক ঘণ্টা আগেই রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং গ্যাস সরবরাহে ঘাটতির কারণে তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।

সিরিয়ার বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, দেইর আলি, আল-নাসিরিয়াহ ও তিশরিন বিদ্যুৎকেন্দ্র গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে। তিশরিন বিদ্যুৎকেন্দ্রেও আগুন লাগে।

এর মাত্র দুই দিন আগে পূর্ব সিরিয়ায় আরেকটি গ্যাস পাইপলাইন নাশকতার শিকার হয়েছিল বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

গুজরাটে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

গুজরাটে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

আরও পড়ুন

ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

লোহিত সাগরে নতুন বিপদ: হুথি ও আল-শাবাবের আঁতাতে বাড়াচ্ছে শঙ্কা

লোহিত সাগরে নতুন বিপদ: হুথি ও আল-শাবাবের আঁতাতে বাড়াচ্ছে শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম