Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম

মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়েছে। একই সময়ে মুরবান ক্রুডের দামও বেড়েছে, তবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও প্রাকৃতিক গ্যাসের দাম কিছুটা কমেছে।

ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, সোমবার টোকিও সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩১ ডলার। আগের দামের তুলনায় এটি ৬ সেন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেশি।

বাজার বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের সরবরাহপথ ঘিরে অনিশ্চয়তাই তেলের বাজারে এই অস্থিরতার প্রধান কারণ। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে লেনদেন হওয়া তেলের দামে অতিরিক্ত ঝুঁকির প্রভাব পড়ছে।

ব্রেন্ট ক্রুড সমুদ্রপথে সরবরাহ হওয়া তেলের অন্যতম প্রধান বৈশ্বিক বেঞ্চমার্ক। হরমুজ প্রণালিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও সরবরাহে বিঘ্নের আশঙ্কায় এ তেলের দামে বাড়তি ঝুঁকি মূল্য বা ‘রিস্ক প্রিমিয়াম’ যুক্ত হয়েছে।

সাম্প্রতিক বাজার তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দামের ব্যবধান ব্যারেলপ্রতি ১১ ডলারের বেশি হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিকভাবে পরিবহন করা তেল সমুদ্রপথের বিঘ্নের ঝুঁকিতে বেশি থাকায় এই ব্যবধান বাড়ছে।

গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেলের বাজারে ট্যাংকার সংকটও দাম বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে। জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বেড়েছে। একই সঙ্গে তেল পরিবহনে দীর্ঘ পথ পাড়ি দিতে হওয়ায় অপরিশোধিত তেলের সরবরাহ ব্যয়ও বেড়ে যাচ্ছে।

বিশেষ করে বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসির (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) ভাড়া সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে এশিয়ার ক্রেতাদের কাছে তেল পৌঁছানোর মোট খরচ আরও বাড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

ভোজ্যতেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?

সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?

আরও পড়ুন

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ইউরোর সহায়তা জার্মানির

ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ইউরোর সহায়তা জার্মানির

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নামছে ইয়েমেন সরকার

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নামছে ইয়েমেন সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম