Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ট্রলের শিকার, জবাবে কী বললেন কোয়েল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ট্রলের শিকার, জবাবে কী বললেন কোয়েল

অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সমালোচনা ও কটাক্ষের বিষয়ে মুখ খুলে তিনি বলেছেন, মনোবিজ্ঞানের ছাত্রী হওয়ায় মানুষের আচরণ ও মানসিকতা বোঝার চেষ্টা করেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) কলকাতার মুরলিধর লেনের বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন কোয়েল। এ সময় বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। দলটিতে যোগ দেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়।

ট্রলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কোয়েল বলেন, ‘রাগ এই জন্য নেই। হয়তো আমি সাইকোলজির ছাত্রী। সেই মানবিকতাবোধ আমার রয়েছে।’

তিনি বলেন, যারা অন্যকে ছোট করে বা অপমান করে, তারা নিজেদের ক্ষোভ থেকেই এমন আচরণ করেন বলে মনে করেন তিনি। তাদের উদ্দেশে কোনো পাল্টা আক্রমণ না করে বরং মানসিক সুস্থতা কামনা করেন কোয়েল।

অভিনেত্রীর বলেন, ‘তারা যদি সুখে থাকতেন, তাহলে অন্য কাউকে অপমান করে, ছোট দেখিয়ে এত বাজে বাজে কথা বলে টক্সিসিটি ছড়াতেন না। তাদের মানসিক সুস্থতা কামনা করি।’

এর আগে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন কোয়েল। মানুষের কল্যাণ ও সেবার জন্য কাজ করতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল বলে জানান তিনি।

কোয়েল বলেন, মানুষের সেবা আমি জানি। ছোটবেলা থেকেই মানুষের সেবার বিষয়টি দেখে বড় হয়েছেন তিনি। গরমের ছুটিতে অন্যরা যখন বেড়াতে যেত, তখন তার মা তাকে মিশনারিজ অব চ্যারিটিতে নিয়ে যেতেন বলেও জানান তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ পাওয়াকে বড় দায়িত্ব হিসেবে দেখছেন কোয়েল। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি পশ্চিমবঙ্গের শিক্ষা, কর্মসংস্থান ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল, রাজ্যসভায় প্রার্থী হয়েই মনোনয়ন

তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল, রাজ্যসভায় প্রার্থী হয়েই মনোনয়ন

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

পাঁচ রাজ্যের ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি, বাংলাতেই ২৮৭ কোটি

পাঁচ রাজ্যের ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি, বাংলাতেই ২৮৭ কোটি

নিজেকেই ভোট দিতে পারেননি বিজেপির প্রার্থী, পেলেন ১ ভোট

নিজেকেই ভোট দিতে পারেননি বিজেপির প্রার্থী, পেলেন ১ ভোট

ওরা পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ওরা পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

আরও পড়ুন

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ট্রলের শিকার, জবাবে কী বললেন কোয়েল

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ট্রলের শিকার, জবাবে কী বললেন কোয়েল

৩৬০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

৩৬০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম