Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত

Advertisement

স্পেনে তীব্র আবাসন সংকট এবং তা নিয়ে দেশজুড়ে চলা ব্যাপক গণবিক্ষোভের জেরে আগামী ২৯ নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 

নির্ধারিত সময়ের ছয় মাসেরও বেশি সময় আগেই বর্তমান সংসদ ভেঙে দিয়ে এই নির্বাচনের ডাক দেওয়া হয়েছে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানী মাদ্রিদের সরকারি বাসভবন থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে সানচেজ জানান যে, সংসদ সদস্যরা তার সরকারের প্রস্তাবিত আবাসন সংকটবিরোধী জরুরি আইনগুলো পাস করতে ব্যর্থ হওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 

মূলত মাদ্রিদের ৮৭ বছর বয়সি এক বৃদ্ধা মারিকারমেনকে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির দায়ে তার দীর্ঘদিনের বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনাটি পুরো স্পেনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে ওঠা সাধারণ মানুষ রাজপথে নেমে আসে এবং রাজধানী মাদ্রিদের প্রধান চত্বরসহ দেশটির বিভিন্ন স্থানে তাঁবু গেয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। 

বিরোধী ডানপন্থী দলগুলো সংসদে আবাসন সংস্কারের প্রস্তাবগুলো আটকে দেওয়ায় সরকারের পক্ষে আইন পাস করা অসম্ভব হয়ে পড়েছিল। 

বিশ্লেষকদের মতে, জনসমর্থন পুনরায় ঝালিয়ে নিতে এবং আবাসন সংকটকে প্রধান ইস্যু বানিয়ে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতেই এই আগাম নির্বাচনের পথ বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী সানচেজ। 

তবে জনমত জরিপে বিরোধী কনজারভেটিভ পপুলার পার্টি কিছুটা এগিয়ে থাকায়, এই নির্বাচনে ডানপন্থী জোট জয়ী হলে স্পেনের রাজনীতিতে বড় ধরণের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র: সিএনএন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে চরম আবাসন সংকট, প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ

স্পেনে চরম আবাসন সংকট, প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

জাতিসংঘে গাজায় ইসরাইলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

জাতিসংঘে গাজায় ইসরাইলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

ইরান যুদ্ধের প্রভাবে বিপদে স্পেনের জাতীয় খাবার?

ইরান যুদ্ধের প্রভাবে বিপদে স্পেনের জাতীয় খাবার?

আরও পড়ুন

মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানের জামায়াত

মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানের জামায়াত

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম