Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এশিয়ায় তেলের দাম ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামাল সৌদি আরব

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

এশিয়ায় তেলের দাম ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামাল সৌদি আরব

ছবি: সংগৃহীত

Advertisement

এশিয়ার বাজারে তেলের দাম আকস্মিকভাবে কমিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত এক মূল্য নির্ধারণী নথিতে দেখা গেছে, আগামী নভেম্বর মাসের জন্য এশীয় ক্রেতাদের কাছে তেল বিক্রির আনুষ্ঠানিক মূল্য গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। 

রয়টার্সের এক সমীক্ষায় মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্কের সঙ্গে মিল রেখে নভেম্বর মাসে তেলের দাম ব্যারেলপ্রতি সামান্য বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এর সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে।

সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ায় বিক্রির জন্য নভেম্বর মাসের আরব লাইট ক্রুড অয়েলের মূল্য ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে ব্যারেলপ্রতি ৫ ডলার কমে নির্ধারণ করেছে, যা গত মাসের তুলনায় ৩ ডলার কম। 

রয়টার্স জানায়, নভেম্বর মাসের জন্য এই ডিসকাউন্ট ২০২০ সালের জুনের পর থেকে সবচেয়ে বেশি। এছাড়া এশিয়ার বাজারে বিক্রি হওয়া ভারী গ্রেডের তেল, যেমন আরব মিডিয়াম ও আরব হেভির দামও ব্যারেলপ্রতি ৫ ডলার কমানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, রেকর্ড পরিমাণ সমুদ্রপথে পণ্য পরিবহনের খরচ বা ফ্রেইট রেট এবং ইরানের সঙ্গে সংঘাতের প্রভাবে সৃষ্ট রপ্তানি বিঘ্ন এড়াতে এশীয় ক্রেতাদের বাজার ধরে রাখতেই এই মূল্য হ্রাস করা হয়েছে। সম্প্রতি লোহিত সাগর ও হরমুজ প্রণালির আশপাশে ট্যাংকার ভাড়ার খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে ক্রেতাদের সেই বাড়তি খরচ পুষিয়ে দেওয়ার জন্যই মূলত এই পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

এশিয়ার বাজারে তেলের দাম কমানো হলেও ঠিক বিপরীত চিত্র দেখা গেছে ইউরোপের ক্ষেত্রে। সৌদি আরামকো উত্তর-পশ্চিম ইউরোপের সব গ্রেডের তেলের জন্য নভেম্বর মাসের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার বাড়িয়ে দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের স্টেডিয়াম প্রকল্প স্থগিত

চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের স্টেডিয়াম প্রকল্প স্থগিত

১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

সৌদি পরিবারের ‘ডিজিটাল মজলিস’ এখন বসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে

সৌদি পরিবারের ‘ডিজিটাল মজলিস’ এখন বসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে

মদিনায় ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

মদিনায় ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

আরও পড়ুন

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

কারক থেকে কোহাটের পথে এগোচ্ছে পিটিআইয়ের লং মার্চ

কারক থেকে কোহাটের পথে এগোচ্ছে পিটিআইয়ের লং মার্চ

জবাব চাইল সুপ্রিম কোর্ট ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম