Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পুতিন-পেজেশকিয়ানের ফোনালাপ, কী কথা হলো?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

পুতিন-পেজেশকিয়ানের ফোনালাপ, কী কথা হলো?

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পুতিনের জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার (৭ অক্টোবর) শুভেচ্ছা জানান পেজেশকিয়ান।

এ সময় মস্কো ও তেহরানের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা। খবর মেহেরের।

তেহরান ও মস্কোর মধ্যকার ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত ও জোরদার করার ওপর জোর দেন। সম্পর্কের এই ধারা বজায় রাখাকে উভয় দেশের স্বার্থের অনুকূল বলে অভিহিত করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শুভেচ্ছার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ইরানের সরকার ও জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও সাফল্য কামনা করেন।

পুতিন ‘সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব চুক্তির’ আওতায় তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করেন এবং জোর দিয়ে বলেন, চলমান বিভিন্ন ঘটনাপ্রবাহ সত্ত্বেও এই সহযোগিতা অব্যাহত রয়েছে।

শত্রুর আগ্রাসনের মুখে ইরানি জাতির ঐতিহাসিক ও অবিচল দৃঢ়তার কথা উল্লেখ করে পুতিন বলেন, ইরানের এই সাহসিকতা বিশ্বজুড়ে অনেক দেশেরই বিশেষ মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা ও সহায়তার লক্ষ্যে কিছু দেশের প্রচেষ্টার কথা উল্লেখ করে পুতিন জানান, রাশিয়া এসব কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে এবং এ বিষয়ে ভূমিকা রাখতে ও সহায়তা প্রদানে মস্কো প্রস্তুত রয়েছে।

তেহরান ও মস্কোর মধ্যে অব্যাহত যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে রুশ প্রেসিডেন্ট ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে শুভেচ্ছা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্লেগ রোগ কী, কেন নতুন করে এটি আলোচনায়

প্লেগ রোগ কী, কেন নতুন করে এটি আলোচনায়

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

‘কূটনীতির মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান’

‘কূটনীতির মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান’

অপারেশন ‘আল-আকসা স্টর্ম’ ছিল ইসরাইলি শাসনের কল্পনারও বাইরে: ইরান

অপারেশন ‘আল-আকসা স্টর্ম’ ছিল ইসরাইলি শাসনের কল্পনারও বাইরে: ইরান

প্লেগের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

প্লেগের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

আরও পড়ুন

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

সিঙ্গাপুর থেকে ফিরেই গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি

সিঙ্গাপুর থেকে ফিরেই গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি

সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে যা জানাল পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে যা জানাল পাকিস্তান

পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম