Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Advertisement

আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’

দিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পাওয়ার পর এ মন্তব্য করেন তিনি।

শনিবার দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ওই কর্মসূচিকে ঘিরে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। এর প্রতিবাদে রোববারও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।


এদিকে, আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিজেপির।

রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিজিৎ দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশের হাতে আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পান তারা।

তবে মুক্তির ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে। সিজেপির আইনবিষয়ক প্রধানের ভাষ্য অনুযায়ী, আগামী এক বছর তারা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যাতে শান্তিভঙ্গ হয়।

উড়োজাহাজ থেকে আটক তিন নেতা

শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট পর উড়োজাহাজের ভেতর থেকেই তিন নেতাকে আটক করা হয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে অবতরণ করে। পরে বিমানবন্দরের এয়ারসাইড অপারেশনস কন্ট্রোল সেন্টারের নির্দেশে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হয়।


এরপর উড়োজাহাজের ভেতর থেকে সিজেপির তিন নেতাকে আটক করে পুলিশ। তাদের আটকের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

মুসলিমদের কোটা দিতে চায় বিরোধীরা, চটলেন মোদি

মুসলিমদের কোটা দিতে চায় বিরোধীরা, চটলেন মোদি

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

শুধু বিজেপি নয় অন্য দল ক্ষমতায় এলেও অটুট থাকবে ভারত-ইসরাইল মৈত্রী

আল জাজিরার বিশ্লেষণ শুধু বিজেপি নয় অন্য দল ক্ষমতায় এলেও অটুট থাকবে ভারত-ইসরাইল মৈত্রী

আমন্ত্রণের তোড়জোড় পাকিস্তানের, ইসলামাবাদ যাচ্ছেন মোদি?

আমন্ত্রণের তোড়জোড় পাকিস্তানের, ইসলামাবাদ যাচ্ছেন মোদি?

আরও পড়ুন

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম