Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

Advertisement

খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির একটি প্রস্তাব পাকিস্তানের জাতীয় পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে ।

এ সময় এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বিরোধী দলের সদস্যরা। তাদের পক্ষ থেকে ‘গভর্নর শাসন মানি না, মানব না’ বলে স্লোগানও দেওয়া হয়।

জাতীয় পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে যে, পাকিস্তানের সংবিধানের ২৩২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রেসিডেন্ট কর্তৃক ১১ অক্টোবর, ২০২৬ তারিখে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির ঘোষণাকে জাতীয় পরিষদ অনুমোদন করছে।

প্রস্তাবটি অনুমোদনের পর জাতীয় পরিষদের অধিবেশন শুক্রবার, ১৬ই অক্টোবর সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।

খাইবার পাখতুনখাওয়া ইমরান খানের দল পিটিআইয়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি। ২০১৩ সাল থেকে প্রদেশটি শাসন করে আসছে দলটি।

২০২৪ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের ৬০ শতাংশের বেশি আসনে জয় পেয়েছিল পিটিআই। এর দুই বছর আগে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হয়েছিলেন ইমরান খান।

বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেট অধিনায়ককে এখনও পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে তার সমর্থিত প্রার্থীরা জাতীয় পরিষদে সর্বাধিক আসন পেয়েছিলেন। তবে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনী ও দেশের দুটি প্রধান বংশানুক্রমিক রাজনৈতিক দল নির্বাচনের পর ক্ষমতা ভাগাভাগির যে ব্যবস্থা গড়ে তোলে, তাতে ইমরান-সমর্থিত প্রার্থীরা ক্ষমতার বাইরে থেকে যান।

ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচন হলে পিটিআই সহজেই জয় পেতে পারে।

পিটিআইয়ের অভিযোগ, শাহবাজ শরিফের সরকার নিরাপত্তা পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকবে পাকিস্তান: শেহবাজ

সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকবে পাকিস্তান: শেহবাজ

পাকিস্তানের ডিআই খানে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

পাকিস্তানের ডিআই খানে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

সৌদি আরবের নিরাপত্তায় পূর্ণ সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের

সৌদি আরবের নিরাপত্তায় পূর্ণ সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

আরও পড়ুন

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

ইরাকের প্রধানমন্ত্রী সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম