Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অনলাইন প্রচারে লুলার ভরসা ছিলেন জানোনিস, কে তিনি?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

অনলাইন প্রচারে লুলার ভরসা ছিলেন জানোনিস, কে তিনি?

সংগৃহীত ছবি

Advertisement

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার ঘুরে দাঁড়ানোর পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনে জয়ের পর সাও পাওলোতে দেওয়া ভাষণে কংগ্রেস সদস্য আন্দ্রে জানোনেসের প্রচারণায় ‘অসাধারণ’ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন লুলা। কিন্তু কে এই জানোনেস, যার নেতৃত্বে অনলাইন প্রচারণা নতুন মাত্রা পেয়েছে?

৪২ বছর বয়সি এই রাজনীতিক ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি ‘লুলার আর্মি’ নামে একটি জনপ্রিয় হোয়াটসঅ্যাপ চ্যানেলের প্রতিষ্ঠাতা। প্রেসিডেন্টের পক্ষে অনলাইনে সংগঠিত প্রচারণা চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে লুলার প্রচারণার অন্যতম প্রধান ডিজিটাল হাতিয়ারে পরিণত হয় চ্যানেলটি। এর মাধ্যমে লুলার পক্ষে ইতিবাচক বার্তা ও বিভিন্ন প্রচারসামগ্রী ছড়িয়ে দেওয়া হয়। নিয়মিত ভিডিও ও বার্তায় জানোনেস চ্যানেলের সদস্যদের ‘সৈনিক’ বলে সম্বোধন করতেন। তাদের পোস্ট শেয়ার করা এবং নতুন সদস্য যুক্ত করার আহ্বান জানাতেন তিনি। রোববারের দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে চ্যানেলটির অনুসারীসংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়।

সাও পাওলোতে বিজয় ভাষণে লুলা বলেন, এবারের নির্বাচন তাকে অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তিও রয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে তার নতুন সরকারে ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

লুলার রাজনৈতিক অবস্থান ও পরিবেশনীতি

লুইজ ইনাসিও লুলা দা সিলভা এর আগেও তিনবার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে তৃতীয় মেয়াদ শুরু করার সময় তিনি বলেছিলেন, এটিই হবে তার শেষ মেয়াদ। তবে ৮১ বছর বয়সে পা দেওয়ার মাত্র দুই দিন আগে অনুষ্ঠিত নির্বাচনে তার দল আবারও তাকে প্রার্থী করে।

লুলার সমর্থকদের অনেকেই স্বীকার করেন, ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম দুই মেয়াদে তিনি সাম্প্রতিক চার বছরের তুলনায় বেশি সাফল্য অর্জন করেছিলেন। ‘বলসা ফ্যামিলিয়া’ নামে নগদ অর্থ সহায়তা কর্মসূচির মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার কৃতিত্ব পান তিনি। ২০১১ সালের ১ জানুয়ারি দায়িত্ব ছাড়ার সময় তার জনসমর্থন ছিল ৮০ শতাংশের বেশি।

তবে পরবর্তী সময়ে তার রাজনৈতিক জীবনে বড় ধাক্কা আসে। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে তাকে ১৮ মাসের বেশি কারাগারে থাকতে হয়। ২০২১ সালে ওই দণ্ডাদেশ বাতিল হলে ২০২২ সালের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। ওই নির্বাচনে জাইর বলসোনারোকে পরাজিত করে আবারও প্রেসিডেন্ট হন লুলা।

বামপন্থি রাজনীতিতে তিনি এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমাজন বনাঞ্চল রক্ষায় অঙ্গীকারের কারণে ২০২২ সালের নির্বাচনের আগে সমর্থকেরা তাকে ‘আমাজনের ত্রাণকর্তা’ বলেও অভিহিত করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার কিছু পদক্ষেপ নিয়ে পরিবেশবাদীদের সমালোচনা রয়েছে।

বিশেষ করে আমাজন নদীর মোহনার কাছাকাছি সমুদ্র এলাকায় তেল অনুসন্ধানের উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছেন পরিবেশকর্মীরা। লুলার বক্তব্য, তিনি শেষ পর্যন্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার লক্ষ্য থেকে সরে আসেননি। তার যুক্তি, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের অর্থায়নে তেল থেকে পাওয়া রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ

ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ

ভোটে লুলা জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান প্রতিদ্বন্দ্বী বোলসোনারোর

ভোটে লুলা জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান প্রতিদ্বন্দ্বী বোলসোনারোর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক, তবু দিনে কাজ করেন ১৪ ঘণ্টা, কে এই নারী?

৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক, তবু দিনে কাজ করেন ১৪ ঘণ্টা, কে এই নারী?

আরও পড়ুন

সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন এনএসআই মহাপরিচালক

সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন এনএসআই মহাপরিচালক

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

অনলাইন প্রচারে লুলার ভরসা ছিলেন জানোনিস, কে তিনি?

অনলাইন প্রচারে লুলার ভরসা ছিলেন জানোনিস, কে তিনি?

যুক্তরাজ্য ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর

ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম