শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম
বুধবার জেরুজালেমে নিজ দলের সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এপি
|
ফলো করুন |
|
|---|---|
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, মঙ্গলবারের নির্বাচনে দেশটির ডানপন্থি দলগুলো একটি ‘নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা’ অর্জন করতে যাচ্ছে। একই সঙ্গে তিনি একটি শক্তিশালী ‘জাতীয় ডানপন্থি সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন।
ভোটগ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপে কোনো পক্ষই পরিষ্কার জয় পাবে না বলে ইঙ্গিত দেওয়ার পর এই বক্তব্য দেন নেতানিয়াহু। জরিপগুলো বলছে, নেতানিয়াহুর বর্তমান জোট এবং প্রধান বিরোধী দলগুলোর শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং দুপক্ষই সমান আসনে অবস্থান করছে। তবে এর কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়নি।
বুধবার জেরুজালেমে জড়ো হওয়া নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, তার দল ‘লিকুদ পার্টি’ এখনো ইসরাইলের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে রয়েছে। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় ডানপন্থি সরকার গড়ব।’
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে (এক্সিট পোল) গভীর রাতে বড় ধরনের নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও, সর্বশেষ আপডেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ঘুরে দাঁড়িয়েছে।
দেশটির দুটি প্রধান গণমাধ্যমের সংশোধিত জরিপ বলছে, নেতানিয়াহুর ডানপন্থি জোট এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—উভয় শিবিরই এখন সমান ৫১টি করে আসন পেয়ে সমানে-সমান অবস্থানে রয়েছে।
এর ফলে ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।

