ফ্যাটি লিভারের নিয়ন্ত্রণে খাদ্যতালিকায় রাখুন ৫ ‘সুপারফুড’
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
লিভারের সুস্থতা বজায় রাখতে সুষম ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। বিশেষ করে ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু খাবারে থাকা ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্ট লিভারের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।
লিভার শরীর থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, প্রোটিন তৈরি, রক্ত পরিশোধন এবং হজমে সহায়তাসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে। অতিরিক্ত মদ্যপানের পাশাপাশি চিনিযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত ভাজাপোড়া লিভারের ক্ষতি করতে পারে।
পুষ্টিগুণে সমৃদ্ধ এমন পাঁচটি খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক—
১. সবুজ শাক ও সবজি
পালংশাক, মেথি ও পুঁইশাকের মতো সবুজ শাকে প্রচুর ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সহায়ক।
২. তৈলাক্ত মাছ
সামুদ্রিক তৈলাক্ত মাছসহ বিভিন্ন মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটি রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরের প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেও ওমেগা-৩ গুরুত্বপূর্ণ।
৩. আখরোট
আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আর্জিনিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট। এসব উপাদান লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। প্রতিবেদনে প্রতিদিন চার থেকে পাঁচটি আখরোট খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৪. বিট
বিটে রয়েছে ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট ও নাইট্রেট। এসব উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে। লিভারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও বিটের পুষ্টি উপাদান ভূমিকা রাখতে পারে।
৫. লেবু ও ভিটামিন সি-সমৃদ্ধ ফল
লেবু, পেয়ারা ও আমলকির মতো ফলে প্রচুর ভিটামিন সি থাকে। ভিটামিন সি অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে এবং শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করে।
