Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে কোনোভাবেই দীর্ঘমেয়াদি বা অনন্ত যুদ্ধে জড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও যুদ্ধের উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরি পাঠিয়েছেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ইরানকে লক্ষ্য করে আরও হামলার নির্দেশ দেওয়া এবং যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করার মধ্যে বারবার অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প।

এরইমধ্যে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন করবে ট্রাম্প প্রশাসন। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকালের যুদ্ধে জড়িয়ে পড়তে দেওয়া হবে না।


তিনি বলেন, গত ৪৭ বছর ধরেই যুক্তরাষ্ট্র ইরানকে মোকাবিলা করছে। এর মধ্যে গত সাত মাস ধরেও কোনো না কোনোভাবে এই সংঘাতের সঙ্গে জড়িত রয়েছে ওয়াশিংটন।

এর আগেও গত মে মাসে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ভ্যান্স। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য নিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন ট্রাম্প।

অন্য এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেছিলেন, তিনি এই পরিস্থিতিকে যুদ্ধ বলতে চান না। একই সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য কোনো কৃত্রিম সময়সীমাও নির্ধারণ করতে চান না।


তবে ভ্যান্সের এ বক্তব্যের সঙ্গে ট্রাম্পের অবস্থানের কিছুটা পার্থক্য রয়েছে। কারণ, ট্রাম্প নিজেই ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী পাঠানোর ঘটনায় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি

রয়টার্স ও ইপসোসের জরিপ ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি

আরও পড়ুন

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম