Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন সৌদি বাদশাহ

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন সৌদি বাদশাহ

সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ছবি: সংগৃহীত

Advertisement

পবিত্র রমজান উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম, সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। 

১৪৪৭ হিজরি রমজানকে সামনে রেখে দেওয়া এক বার্তায় তিনি ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব ও সমগ্র মানবজাতির জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।

সৌদি নাগরিক, প্রবাসী ও বিশ্বব্যাপী মুসলমানদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন এ বরকতময় মাসে সবার নেক আমল কবুল হয় এবং সৌদি আরবসহ সর্বত্র নিরাপত্তা ও কল্যাণ প্রতিষ্ঠিত থাকে।

বাদশাহর পক্ষে ভাষণটি পাঠ করেন সৌদি আরবের তথ্য ও সম্প্রচারমন্ত্রী সালমান আদ দোসারি।

বার্তায় উল্লেখ করা হয়, রমজান এমন এক মহিমান্বিত মাস যখন জান্নাতের দরজা উন্মুক্ত থাকে। এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম এক রাত, যে রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর রহমত ও সাহায্য প্রার্থনা করা হয়।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, পবিত্র দুই মসজিদে আগত হাজি ও ওমরাহ পালনকারীদের সেবা করার দায়িত্ব সৌদি আরবের জন্য এক গৌরবের বিষয়। আল্লাহর সহায়তায় এ দায়িত্ব ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশ্বের মুসলমানদের উদ্দেশে বাদশাহ সালমান বলেন, রমজান আত্মশুদ্ধি, নেক আমল বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা জোরদার এবং আল্লাহর প্রকাশ্য-অপ্রকাশ্য নিয়ামতের শুকরিয়া আদায়ের এক অনন্য সুযোগ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম