Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

তারাবিহ নামাজের জামাত না পেলে বা সন্ধ্যায় পড়তে না পারলে কী করবেন?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম

তারাবিহ নামাজের জামাত না পেলে বা সন্ধ্যায় পড়তে না পারলে কী করবেন?

তারাবিহ নামাজ। ছবি: সংগৃহীত

প্রশ্ন : তারাবির নামাজ জামাতে এক রাকাত পেলে অথবা কয়েক রাকাত জামাতে না পেলে এবং সন্ধ্যা রাতে পড়তে না পারলে করণীয় কী?

উত্তর : তারাবিহর নামাজ দুই-দুই রাকাত করে পড়া হয়। যদি কেউ জামাতে এক রাকাত পান, তাহলে বাকি এক রাকাত ইমামের সালাম ফেরানোর পর মাসবুকের সুরতে ফরজ নামাজের মতো একাকি পড়ে নেবেন। (এই রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়তে পারবেন)।

তারাবিহর নামাজের দুই রাকাত বা ততধিক রাকাত জামাতে না পেলে এবং জামাত শেষ হয়ে গেলে বাকি তারাবিহ একাকি পড়ে নেবেন। (যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন)।

কোনো পুরুষ বা নারী যে কোনো কারণে সন্ধ্যা রাতে তারাবিহ সম্পূর্ণ বা আংশিক পড়তে না পারলে সেহরির সময় যতক্ষণ থাকে, এর মধ্যে যে কোনো সময় তারাবিহর নামাজ পড়তে পারবেন। এমনকি বিতর নামাজ পড়ার পরও তারাবির নামাজ পড়া যাবে। (ফতোয়ায়ে শামি)


করণীয়সমূহ—

একাকী আদায়: মসজিদে না পড়তে পারলে ঘরে একাকি বা পরিবার নিয়ে জামাতে তারাবিহ পড়ুন।

দেরিতে মসজিদে যোগদান: মসজিদে তারাবিহ শুরু হয়ে গেলে এশার ফরজ নামাজ শেষে তারাবিহতে যোগ দিন।

রাত জেগে পড়া: রাতের যে কোনো অংশে, এমনকি সেহরির আগে পড়লেও তারাবিহর সওয়াব পাওয়া যাবে।

কাজা নয়: কোনো কারণে রাতে একেবারেই না পড়তে পারলে তারাবিহ নামাজের কাজা নেই, তবে এটি সুন্নতে মুয়াক্কাদা হওয়ায় না পড়লে গুনাহ হতে পারে। 

ভুলে গেলে বা অপারগ হলে এটি নিয়ে দুশ্চিন্তা না করে নফল ইবাদতের মাধ্যমে ঘাটতি পূরণ করার চেষ্টা করুন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম