Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

সেহরি খেয়ে মুখে পান রেখে ঘুমালে কি রোজা হবে?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম

সেহরি খেয়ে মুখে পান রেখে ঘুমালে কি রোজা হবে?

মুখে পান নিয়ে ঘুমালে কি রোজা হবে? ছবি: সংগৃহীত

Advertisement

পান খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। রোজার সময় ভোর রাতে সেহরি খেয়ে অনেকে মুখে পান দিয়ে শুয়ে বসে তাসবিহ পড়েন। এ অবস্থায় হঠাৎ ঘুমিয়ে পড়লে তার রোজার কী হবে? ঘুম থেকে ওঠে যদি দেখে যে ফজরের আজান হয়ে গেছে তাহলে সে কী করবে?

ইসলামিক স্কলারদের মতে, ঘুমন্ত অবস্থায় মুখে থাকা পানের রস লালার সঙ্গে পেটে চলে যাওয়াই স্বাভাবিক। তাই এক্ষেত্রে সতর্কতামূলক রোজা ভেঙে গেছে বলে ধর্তব্য হবে। পরে রোজাটি কাজা করে নিতে হবে। তবে কাফফারা দিতে হবে না।

ফিকহের কিতাবে আছে, দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালির নিচে নেমে গেলে এবং রক্ত যদি থুথু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম হয় এবং সেটার স্বাদ কণ্ঠে অনুভূত হলে রোজা ভেঙে যাবে। যদি কম থাকে, আর স্বাদও কণ্ঠে অনুভূত না হয়, তা হলে এমতাবস্থায় রোজা ভাঙবে না।

উল্লেখ্য, পান যেহেতু ইচ্ছাকৃত রস চিবিয়ে খাওয়ার জন্যই মুখে দেওয়া হয়, তাই সতর্কতা হিসেবে রোজাটি কাজা করে নিতে হবে। (দুররে মুখতার ৩/ ৩৬৮; আলমুহিতুল বুরহানি ৩/৪৯৩, ফাতাওয়া হিন্দিয়া ১/২০২)

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পারিবারিকভাবে কি জন্মদিন পালন করা যাবে?

ইসলাম কী বলে পারিবারিকভাবে কি জন্মদিন পালন করা যাবে?

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল

২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে?

২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে?

আরও পড়ুন

চুপ থাকা কি সব সময় মহৎ গুণ, নাকি কথা বলাও জরুরি

চুপ থাকা কি সব সময় মহৎ গুণ, নাকি কথা বলাও জরুরি

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম