Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

এবারের ইতেকাফ শুরু ১০ মার্চ

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

এবারের ইতেকাফ শুরু ১০ মার্চ

ইতেকাফ শুরু ১০ মার্চ। ছবি: সংগৃহীত

Advertisement

মুসলিম উম্মাহর জন্য রমজানে বিশেষ ইবাদত ইতেকাফ। প্রতি বছরের মতো এ বছরও ২০ রমজান মোতাবেক ১০ মার্চ মঙ্গলবার ইফতারের আগেই ইতেকাফকারীরা মসজিদে গিয়ে উপস্থিত হবেন।

রমজানে ইতেকাফ পালনের মূল উদ্দেশ্য হলো- রহমত বরকত মাগফেরাত ও নাজাত পাওয়ার সর্বোচ্চ প্রচেষ্টায় নিজেদের ইবাদত-বন্দেগিতে আত্মনিয়োগ করা। আল্লাহর চূড়ান্ত সন্তুস্টি অর্জনের মর্যাদার রাত ‘লাইলাতুল কদর’ পাওয়ার চেষ্টায় নিজেদের নিয়োজিত রাখা। রাসুলুল্লাহ (সা.) জীবনের প্রতিটি বছরই রমজানে ইতেকাফ পালন করতেন।

ইতেকাফ আল্লাহ তাআলার সন্তুস্টি অর্জনে নিরবচ্ছিন্ন ইবাদাত বন্দেগির সুবর্ণ সুযোগ। ইতেকাফ পালনের মাধ্যমেই লাইলাতুল ক্বদর পাওয়ার সম্ভাবনা বেশি। ইতেকাফের মাধ্যমে নিজের নফসকে আল্লাহ তাআলার ইবাদতে আবদ্ধ করা ও তার সঙ্গে বন্ধুত্ব করার একমাত্র উপায়। তাই দুনিয়ার সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর জিকির-আজকারের মাধ্যমে ইতেকাফে আত্মনিয়োগ করা জরুরি।

ইতেকাফের সময়

রমজানের শেষ ১০ দিন ইতেকাফ করতে হয়। তাই ইতেকাফের রয়েছে কিছু প্রস্তুতি। ইতেকাফে বসলে রোজাদার কোনো ধরনের কথা-বার্তা, লেন-দেন, ব্যবসা-বানিজ্য, চাকরি-বাকরি কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারে না। ইতেকাফের বিধি-নিষেধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন—

وَلاَ تُبَاشِرُوهُنَّ وَأَنتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ

'তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে (তোমাদের স্ত্রীদের) সাথে সঙ্গম করো না।' (সুরা বাকারা : আয়াত ১২৭)

আরও পড়ুন
ফিতরা আদায় করবেন যেভাবে

ইতেকাফে বসার আগে আবশ্যক করণীয়

> পরিবারের ঈদের প্রস্তুতি সম্পন্ন করা।

> ফিতরা আদায়ের ব্যবস্থা করা।

> পরিবারের ব্যয়ভার বহনের ব্যবস্থা করা।

> মসজিদে ইফতার ও সেহরি পৌঁছানোর ব্যবস্থা করা।

> দুনিয়াবি জরুরি সম্ভাব্য কাজের সমাধানের ব্যবস্থা করা।

> পারিবারিক যাবতীয় প্রয়োজনীয় বিষয়াদির ব্যবস্থা করে যাওয়া।

সুতরাং ইতেকাফে বসার জন্য মসজিদে প্রবেশের আগেই প্রয়োজনীয় পারিবারিক সব সমস্যার সমাধানে সার্বিক ইন্তেজাম সম্পন্ন করা মুমিন মুসলমান রোজাদারের জন্য অত্যন্ত জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুপ থাকা কি সব সময় মহৎ গুণ, নাকি কথা বলাও জরুরি

চুপ থাকা কি সব সময় মহৎ গুণ, নাকি কথা বলাও জরুরি

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি কি একদম স্থির রাখতে হবে?

নামাজে অপ্রয়োজনীয় শরীর নড়াচড়া ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি কি একদম স্থির রাখতে হবে?

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

আরও পড়ুন

চুপ থাকা কি সব সময় মহৎ গুণ, নাকি কথা বলাও জরুরি

চুপ থাকা কি সব সময় মহৎ গুণ, নাকি কথা বলাও জরুরি

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম