Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

ব্যাংক লোন থাকলে জাকাত দিতে হবে?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম

ব্যাংক লোন থাকলে জাকাত দিতে হবে?

Advertisement

প্রশ্ন: ব্যাংক থেকে যে লোন তোলা হয় জাকাত আদায়কালে কি তা কর্তন হবে?

উত্তর: সাধারণত ব্যাংকের ঋণগুলো সুদভিত্তিক হয়ে থাকে। আর সুদের ভিত্তিতে ঋণ প্রদান-গ্রহন কোনোটিই জায়েজ নাই। 

যদি কেউ ব্যাংক থেকে সুদি ‍ঋণ নিয়ে থাকে তাহলে তার জন্য আবশ্যক হলো, দ্রুত সেই ঋণ পরিশোধ করে দিয়ে সুদ থেকে আল্লাহ তায়ালার কাছে তওবাহ করা।

ব্যাংকের ঋণ বিভিন্ন ধরণের হয়ে থাকে। ঋণ যদি দীর্ঘ মেয়াদী হয় এবং এই পর্যায়ের হয় যা কিস্তিতে পরিশোধ করতে হবে, তাহলে ওই বছর যেই পরিমাণ ঋণ পরিশোধ করা হবে সেই পরিমাণ টাকা/সম্পদ জাকাতযোগ্য সম্পদ থেকে বিয়োগ দিয়ে অবশিষ্ট সম্পত্তির জাকাত আদায় করতে হবে। সম্পূর্ণ ঋণকে জাকাতযোগ্য সম্পদ থেকে বিয়োগ দেওয়া যাবে না।

জাকাত ইসলামের একটি ফরজ বিধান এবং ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। যদি কোনো মুসলিমের কাছে নিসাব পরিমাণ সম্পদ (স্বর্ণ ৭.৫ ভরি বা রুপা ৫২.৫ ভরি) এক বছর পূর্ণ সময় সঞ্চিত থাকে, তবে তার ওপর জাকাত দেওয়া ফরজ। মোট বর্ধনশীল সম্পদের ২.৫% বা ৪০ ভাগের ১ ভাগ জাকাত হিসেবে প্রদান করতে হয়। 

এর মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জিত হয় এবং সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম