ঢাকায় খতমে নবুওয়ত কনফারেন্সে প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম
ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নুমানী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর আফতাবনগরে আগামী শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খতমে নবুওয়াত কনফারেন্স’। খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নুমানী।
মঙ্গলবার (৪ আগস্ট) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আফতাবনগর মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য আল্লামা হাসান মাহমুদ রাজস্থানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ।
সংগঠনের নায়েবে আমির ও আফতাবনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মুহাম্মদ আলীর তত্ত্বাবধানে আয়োজিত এ কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।
কনফারেন্স সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন মুফতি মুহাম্মদ আলী কাসেমী ও বাস্তবায়ন কমিটির সদস্যরা।
একই সঙ্গে দেশের সর্বস্তরের আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষার্থী এবং তৌহিদী জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থেকে কনফারেন্স সফল করার আহ্বান জানানো হয়েছে।
