Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

গোসল ফরজ অবস্থায় যেসব কাজ করা যাবে, যা করা যাবে না

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

গোসল ফরজ অবস্থায় যেসব কাজ করা যাবে, যা করা যাবে না

Advertisement

ইসলামে পবিত্রতা ও অপবিত্রতার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেরই জানা নেই, গোসল ফরজ হওয়া অবস্থায় দৈনন্দিন জীবনের কোন কোন কাজ করা যায় আর কোনগুলো করা যায় না। 

বিশেষ করে সালাম দেওয়া, হাদিসের বই পড়া কিংবা কোরআনের আয়াত পড়ার বিষয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।

এ বিষয়ে ইসলামী শরিয়তের বিধান কী—তা জানা জরুরি।

গোসল ফরজ হওয়া অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে। এতে কোনো নাজায়েজ নেই।

অনুরূপভাবে, হাদিস-সংক্রান্ত বই পড়াও যাবে। তবে ওই বইয়ে কোরআনের আয়াত থাকলে গোসল ফরজ অবস্থায় তা পড়া বা স্পর্শ করা যাবে না। যার ওপর গোসল ফরজ, তার জন্য কোরআন তিলাওয়াত করা নিষেধ।

ফরজ গোসল বাকি থাকা অবস্থায় পাঁচটি কাজ করা নিষিদ্ধ। এগুলো হলো—নামাজ আদায়, তাওয়াফ করা, মসজিদে অবস্থান, পবিত্র কুরআন স্পর্শ এবং কুরআন তিলাওয়াত।

এই পাঁচটি কাজ ছাড়া অন্য কোনো কাজ নিষিদ্ধ নয়। 

রাসুলুল্লাহ (সা.) বলেছেন— لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا

‘ঋতুবতী নারী ও জুনুব ব্যক্তি (যার ওপর গোসল ফরজ) কোরআনের কিছুই পাঠ করবে না।’ (তিরমিজি: ১৩১; ইবনু মাজাহ: ৫৯৫)

নাপাক অবস্থায় বেশি সময় থাকা উচিত নয়

গোসল ফরজ হওয়া অবস্থায় হাদিস-সংক্রান্ত বই পড়া বৈধ হলেও এ অবস্থায় বেশি সময় থাকা উচিত নয়। প্রথম সুযোগেই গোসল করে পবিত্র হয়ে যাওয়া উত্তম।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমার সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর দেখা হলো। তখন আমি অপবিত্র ছিলাম। তিনি আমার হাত ধরলেন এবং আমাকে নিয়ে চলতে লাগলেন। তিনি যখন বসে পড়লেন, তখন আমি সঙ্কোচবোধ করে সরে পড়লাম এবং যথাস্থানে গিয়ে গোসল করলাম।

এরপর আবার তার কাছে উপস্থিত হলাম। তিনি তখনও সেখানে বসে ছিলেন। আমাকে দেখে বললেন, ‘হে আবু হুরায়রা! তুমি এতক্ষণ কোথায় ছিলে?’

তখন আমি তাকে আমার ব্যাপারটি বললাম। তা শুনে তিনি বললেন, ‘সুবহানাল্লাহ! মুমিন ব্যক্তি কখনো অপবিত্র হয় না।’ (সহিহ বুখারি)

গোসল ফরজ অবস্থায় জিকির করা যাবে

গোসল ফরজ হওয়া ব্যক্তির জন্য আল্লাহর জিকির করা বৈধ। এ বিষয়ে ইমাম জুহরি (রহ.)-এর বক্তব্যও পাওয়া যায়।

মা‘মার (রহ.) বলেন, আমি ইমাম জুহরি (রহ.)-কে জিজ্ঞাসা করলাম, ‘যার ওপর গোসল ফরজ, সে কি আল্লাহর জিকির করতে পারবে?’

তিনি বললেন, ‘হ্যাঁ, পারবে।’

আমি জিজ্ঞাসা করলাম, ‘কোরআন তিলাওয়াত করতে পারবে?’

তিনি বললেন, ‘না।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক)

ইবরাহিম নাখঈ (রহ.) বলেন, ‘গোসল ফরজ হওয়া ব্যক্তিরা আল্লাহর জিকির করতে পারবে এবং বিসমিল্লাহও পড়তে পারবে।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক)

কখন দ্রুত গোসল করা জরুরি?

গোসল ফরজ হলে অযথা বিলম্ব না করে দ্রুত গোসল করে নেওয়া উত্তম। বিশেষ করে গোসল করতে দেরি করার কারণে যদি নামাজের সময় চলে যায়, নামাজের জামাত ছুটে যায় বা কোনো ফরজ-ওয়াজিব আমল বাদ পড়ে যায়, তাহলে তা গুনাহের কারণ হবে।

তবে কোনো ফরজ বা ওয়াজিব আমল ছুটে না গেলে শুধু গোসল ফরজ হওয়ার পর কিছুটা বিলম্ব করার কারণে গুনাহ হবে না।

কোনো অসুবিধার কারণে ফরজ গোসল করতে দেরি হলে অজু করে নেওয়া উত্তম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুমার নামাজের কোনো রাকাত না পেলে কি চার রাকাত পড়তে হবে?

জুমার নামাজের কোনো রাকাত না পেলে কি চার রাকাত পড়তে হবে?

আজকের নামাজের সময়সূচি: ২০ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২০ অক্টোবর ২০২৬

মসজিদের চেয়েও পবিত্র মানুষের প্রাণ

মসজিদের চেয়েও পবিত্র মানুষের প্রাণ

হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা

হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা

অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?

অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?

এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা

এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা

আরও পড়ুন

জোহরের ফরজের আগের ৪ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় কী?

জোহরের ফরজের আগের ৪ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় কী?

শিশুদের আদর করে চুমু দেওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

শিশুদের আদর করে চুমু দেওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

ফরজ নামাজের স্থানেই কি সুন্নত পড়বেন, নাকি স্থান পরিবর্তন করা উত্তম?

ফরজ নামাজের স্থানেই কি সুন্নত পড়বেন, নাকি স্থান পরিবর্তন করা উত্তম?

যে বিয়েতে বরকতের দোয়া করেছিলেন নবীজি (সা.)

যে বিয়েতে বরকতের দোয়া করেছিলেন নবীজি (সা.)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম