Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

অনিবন্ধিত মোবাইল অ্যাপে ঋণের জন্য নিবন্ধিত হবেন না: কেন্দ্রীয় ব্যাংক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ এএম

অনিবন্ধিত মোবাইল অ্যাপে ঋণের জন্য নিবন্ধিত হবেন না: কেন্দ্রীয় ব্যাংক

দ্রুত ও সহজে ঋণ পেতে অনুমোদনবিহীন মোবাইল অ্যাপে নিবন্ধন করে প্রতারণার বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ধরনের অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করে ঋণ বিতরণ কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এসব অ্যাপ নিয়ন্ত্রণকারী সরাসরি শাস্তিযোগ্য অপরাধ করছেন এবং অ্যাপে নিবন্ধিত হয়ে ঋণের গ্রাহক আর্থিক লেনদেন করে অপরাধে সম্পৃক্ত হচ্ছেন।

এর পরিপ্রেক্ষিতে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা ও অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য উলে­খ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, অনলাইনে ঋণ প্রদান সংশ্লিষ্ট কতিপয় মোবাইল অ্যাপে নিবন্ধিত হলেই মোবাইল ফোনে সংরক্ষিত সব ফোন নম্বর, ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য, ছবি, ভিডিও ও এসএমএস অ্যাপ নিয়ন্ত্রণকারীদের হাতে চলে যাচ্ছে। ফলে ঋণ দেওয়ার পরিবর্তে গ্রাহকের কাছে অস্বাভাবিক অর্থ দাবি করা হচ্ছে। এছাড়া ব্ল্যাকমেইলিং, সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর তথ্য ও ছবি প্রকাশের হুমকিসহ নানাবিধ হয়রানির সম্মুখীন হচ্ছেন।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম