Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

ফাইল ছবি

Advertisement

আমি একটি ছোট নতুন লিমিটেড কোম্পানির শেয়ার নিতে চাই। কোম্পানির মালিক আমাকে শেয়ার নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং আমিও অংশীদার হতে চাই। মোট ১১ জন মালিক থাকবেন। প্রতিষ্ঠানটি ফ্রোজেন ফুড নিয়ে ব্যবসা করবে। খোঁজ নিয়ে জেনেছি, এখনো তারা কোনো ব্যাংকঋণ নেয়নি। আমাকে শুধু একটি বিভাগের তদারকির দায়িত্ব পালন করতে হবে। আমার প্রশ্ন হলো, এ ধরনের লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

উত্তর

নারায়ণগঞ্জের দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, ব্যবসার ক্ষেত্রে মূলনীতি হলো—তা শরিয়তসম্মত হতে হবে এবং ব্যবসার কার্যক্রম ও লেনদেনে শরিয়তবিরোধী কোনো বিষয় থাকা যাবে না।

সুতরাং ব্যবসার পণ্য বা সেবা হালাল হতে হবে, ব্যবসা পরিচালনার পদ্ধতি বৈধ হতে হবে এবং অংশীদারদের পারস্পরিক চুক্তিও শরিয়তসম্মত হতে হবে। একই সঙ্গে সুদ, ঘুস, প্রতারণা, ধোঁকা ও অন্যান্য অবৈধ লেনদেন থেকে বিরত থাকতে হবে।

এ ছাড়া অংশীদারদের মূলধন, শেয়ারের মালিকানা, লাভ বণ্টন, লোকসান বহন, নতুন অংশীদার গ্রহণ এবং অংশীদারিত্ব থেকে বেরিয়ে যাওয়ার পদ্ধতি—এসব বিষয় চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকা এবং তা শরিয়তসম্মত হওয়া জরুরি। বিনিয়োগ গ্রহণ বা প্রদানের ক্ষেত্রেও বৈধ পদ্ধতি ও চুক্তি অনুসরণ করতে হবে।

সুতরাং প্রশ্নে উল্লেখিত কোম্পানির ব্যবসা যদি এসব নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়, তাহলে সেখানে শেয়ার নিয়ে অংশীদার হওয়া জায়েজ হবে। বিশেষ করে ফ্রোজেন ফুডের ক্ষেত্রে পণ্যগুলো হালাল ও শরিয়তসম্মত হতে হবে। একই সঙ্গে খাদ্যপণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

উল্লেখ্য, কোনো ব্যবসা জায়েজ বা নাজায়েজ হওয়ার বিষয়টি শুধু কোম্পানি ‘লিমিটেড’ কি না, তার ওপর নির্ভর করে না। লিমিটেড কোম্পানি হওয়া নিজে কোনো ব্যবসাকে অবৈধ করে না। বরং কোম্পানির প্রকৃতি, ব্যবসার কার্যক্রম, লেনদেন এবং অংশীদারদের পারস্পরিক চুক্তি শরিয়তসম্মত কি না—তার ওপর এর বিধান নির্ভর করবে।

আধুনিক ব্যবসায়িক লেনদেনে কোনো নির্দিষ্ট চুক্তি, বিনিয়োগের পদ্ধতি, ব্যাংকিং ব্যবস্থা বা অন্য কোনো বিষয়ে সংশয় থাকলে তা বিজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ আলেমের কাছে উপস্থাপন করে শরিয়তসম্মত কি না যাচাই করে নেওয়া উচিত। কারণ প্রশ্নটি সাধারণভাবে করা হয়েছে। কোম্পানির নির্দিষ্ট কোনো চুক্তি বা লেনদেনের বিষয়ে জানতে হলে সেটি বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।

المستندات الشرعية

«مجلة مجمع الفقه الإسلامي» (7/ 418 بترقيم الشاملة آليا):

«1- الإسهام في الشركات:

(أ) بما أن الأصل في المعاملات الحِل فإن تأسيس شركة مساهمة ذات أغراض وأنشطة مشروعة أمر جائز.

(ب) لا خلاف في حُرمة الإسهام في شركات غرضها الأساسي محرم، كالتعامل بالربا أو إنتاج المحرمات أو المتاجرة بها.

(ج) الأصل حرمة الإسهام في شركات تتعامل أحيانًا بالمحرمات، كالربا ونحوه، بالرغم من أن أنشطتها الأساسية مشروعة.

(د) أما من يسهم في الشركات التي تتعامل أحيانًا بالمحرمات مع إرادة تغيير جميع أنشطتها بحيث لا تخالف الشريعة الإسلامية، فإن كان قادرًا على التغيير بمجرد إسهامه فيها فذلك أمر مطلوب منه، لما فيه من زيادة مجالات التزام المسلمين بأحكام الشريعة الإسلامية. وإن كان غير قادر عند الإسهام ولكنه يسعى للتغيير مستقبلًا، بأن يحاول ذلك من خلال اجتماعات الجمعية العمومية ومجلس الإدارة وغيرهما من المجالات فالإسهام في هذه الحالة مختلف في جوازه بين المشاركين في الندوة.

ولابد في الحالتين من التخلص مما يؤول إلى المساهم فيها من كسب التصرفات المحرمة في أنشطة الشركة بصرفه في وجوه الخير.»

والله اعلم بالصواب

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে?

কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে?

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দুই তালাক দেওয়ার পর কি সংসার করা যাবে?

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দুই তালাক দেওয়ার পর কি সংসার করা যাবে?

সাবেক স্বামীকে কি আবার বিয়ে করা যাবে, শরিয়াহ কী বলে?

সাবেক স্বামীকে কি আবার বিয়ে করা যাবে, শরিয়াহ কী বলে?

তাবিজ-যাদুটোনা করে কাউকে বশ করা কি জায়েজ? শরিয়তের বিধান জানুন

তাবিজ-যাদুটোনা করে কাউকে বশ করা কি জায়েজ? শরিয়তের বিধান জানুন

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

আরও পড়ুন

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম