Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

বিকাশের ডিপিএস ও এর অফার গ্রহণ করা কি শরিয়তসম্মত?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

বিকাশের ডিপিএস ও এর অফার গ্রহণ করা কি শরিয়তসম্মত?

ফাইল ছবি

Advertisement

এক ব্যক্তি বিকাশে ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) খুলেছিলেন। তবে কয়েকটি কিস্তির টাকা জমা দিতে পারেননি। এখন বিকাশের পক্ষ থেকে একটি অফার দেওয়া হয়েছে যে, নতুন করে বা বকেয়া কিস্তি জমা দিলে ১০০ টাকার পেমেন্ট কুপন ও ১,৫০০ রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে। এ অবস্থায় তার জন্য উক্ত কুপন ও রিওয়ার্ড পয়েন্ট গ্রহণ করা কি হালাল হবে?

উত্তর 

ঢাকা আজিমপুরের ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়ার মুফতী আবু সাঈদ বলেন, বিকাশে প্রচলিত সাধারণ ডিপিএস করা শরিয়তসম্মত নয়। কারণ ডিপিএস-এ নির্দিষ্ট সময় পর জমাকৃত মূল টাকার সঙ্গে পূর্বনির্ধারিত অতিরিক্ত অর্থ দেওয়া হয়, যা সুদের অন্তর্ভুক্ত। আর সুদের চুক্তি করা, সুদ দেওয়া এবং সুদ গ্রহণ করা, সবই শরিয়তে হারাম।

এমনকি বিকাশে প্রচলিত ‘ইসলামিক ডিপিএস’-এর শরিয়াহসম্মত কাঠামো ও বাস্তব পরিচালনা নিয়েও শরিয়াহ বিশেষজ্ঞদের আপত্তি রয়েছে। সুতরাং এর শরয়ি বৈধতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটিকে শরিয়তসম্মত সঞ্চয় হিসেবে গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন—

وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

অর্থ : আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। (সূরা আল-বাকারা, ২৭৫)

হাদীসে রাসূলুল্লাহ ﷺ সুদের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের ব্যাপারে কঠোর সতর্কতা প্রদান করেছেন। হযরত জাবির (রাযি.) থেকে বর্ণিত—

لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُؤْكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ

অর্থ : রাসূলুল্লাহ ﷺ সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং এর দুই সাক্ষীর ওপর লানত করেছেন এবং বলেছেন, তারা সবাই সমান।

(সহীহ মুসলিম, হাদীস: ১৫৯৮)

অতএব, সুদভিত্তিক ডিপিএসের চুক্তিতে নতুন করে কিস্তি জমা দিয়ে সেই চুক্তি চালু রাখা থেকে বিরত থাকা উচিত।

দ্বিতীয়ত, প্রশ্নে যে ১০০ টাকা পেমেন্ট কুপন ও ১৫০০ রিওয়ার্ড পয়েন্টের কথা বলা হয়েছে, সেগুলো ডিপিএসের কিস্তি জমা দেওয়ার সঙ্গে শর্তযুক্তভাবে দেওয়া হচ্ছে। তাই এগুলোকে সাধারণ উপহার হিসেবে দেখার সুযোগ নেই; বরং ডিপিএস-সংক্রান্ত লেনদেনের সঙ্গে যুক্ত অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে এবং তা সুদ হিসেবে গণ্য হবে।

করযের বিনিময়ে শর্তযুক্ত অতিরিক্ত সুবিধা গ্রহণের ব্যাপারে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে। হযরত আনাস (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَى لَهُ أَوْ حَمَلَهُ عَلَى الدَّابَّةِ فَلاَ يَرْكَبْهَا وَلاَ يَقْبَلْهُ إِلاَّ أَنْ يَكُونَ جَرَى بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَلِكَ

অর্থ : তোমাদের কেউ যখন কাউকে করয দেয়, অতঃপর সে তাকে কোনো হাদিয়া দেয় অথবা বাহনে আরোহণ করায়, তাহলে সে যেন তাতে আরোহণ না করে এবং হাদিয়াও গ্রহণ না করে; তবে পূর্ব থেকেই তাদের মধ্যে এ ধরনের লেনদেনের প্রচলন থাকলে ভিন্ন কথা।

(সুনানে ইবনে মাজাহ, হাদীস: ২৪৩২)

ফিকহের প্রসিদ্ধ মূলনীতিও হলো—

كُلُّ قَرْضٍ جَرَّ مَنْفَعَةً فَهُوَ رِبًا

অর্থ : যে ঋণ কোনো অতিরিক্ত সুবিধা নিয়ে আসে, তা সুদের অন্তর্ভুক্ত।

সুতরাং সুদভিত্তিক ডিপিএসের কিস্তি জমা দেওয়ার বিনিময়ে যদি ১০০ টাকা পেমেন্ট কুপন, ১৫০০ রিওয়ার্ড পয়েন্ট বা এ ধরনের অন্য কোনো সুবিধা শর্তযুক্তভাবে দেওয়া হয়, তাহলে তা গ্রহণ করা জায়েয হবে না।

সারকথা

বিকাশের ডিপিএস জমা দিলে পেমেন্ট কুপন, রিওয়ার্ড পয়েন্ট বা অন্য যা-ই দিক না কেন, তা গ্রহণ করা নাজায়েজ ও হারাম। সুতরাং বিকাশে ডিপিএস করা এবং এর বিনিময়ে এ জাতীয় কুপন বা অফার গ্রহণ করা থেকে বিরত থাকা আবশ্যক।

সূত্র: মুসলিম বাংলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কম দামে ডেটা কিনে বেশি দামে বিক্রি করা কি জায়েজ?

কম দামে ডেটা কিনে বেশি দামে বিক্রি করা কি জায়েজ?

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি?

সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি?

মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহারে দুনিয়া ও আখিরাতে যে ভয়ানক পরিণতি

মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহারে দুনিয়া ও আখিরাতে যে ভয়ানক পরিণতি

কাউকে ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া কি জায়েজ?

কাউকে ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া কি জায়েজ?

আরও পড়ুন

বিকাশের ডিপিএস ও এর অফার গ্রহণ করা কি শরিয়তসম্মত?

বিকাশের ডিপিএস ও এর অফার গ্রহণ করা কি শরিয়তসম্মত?

কম দামে ডেটা কিনে বেশি দামে বিক্রি করা কি জায়েজ?

কম দামে ডেটা কিনে বেশি দামে বিক্রি করা কি জায়েজ?

ছেঁড়া টাকা কৌশলে অন্যকে দিয়ে দেওয়া কি প্রতারণা? ইসলামের নির্দেশনা কী

ছেঁড়া টাকা কৌশলে অন্যকে দিয়ে দেওয়া কি প্রতারণা? ইসলামের নির্দেশনা কী

এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা

এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম