Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

হারাম ভিডিওতে লাইক-কমেন্ট, গান-মুভিকে ‘প্রিয়’ বলা কি গুনাহ?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম

হারাম ভিডিওতে লাইক-কমেন্ট, গান-মুভিকে ‘প্রিয়’ বলা কি গুনাহ?

ছবি: সংগৃহীত

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ও শরিয়তবিরোধী বিষয়বস্তুযুক্ত ভিডিওতে লাইক, কমেন্ট বা শেয়ার করার মাধ্যমে সেসব কনটেন্টের প্রচার-প্রসারে সহযোগিতা করা হতে পারে। একইভাবে গান বা সিনেমাকে ‘প্রিয়’ বলার বিষয়টিও ব্যক্তির বিশ্বাস ও মনোভাবের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে বলে এক ফতোয়ায় উল্লেখ করা হয়েছে।

‘সোশ্যাল মিডিয়ায় হারাম ভিডিওতে লাইক-কমেন্ট এবং গান-মুভিকে প্রিয় বলার বিধান’ শীর্ষক এক প্রশ্নের জবাবে এসব কথা বলা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত প্রশ্নটি করেন টেটলির এক ব্যক্তি। এর উত্তর দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারার মুফতি মুহাম্মাদ রাশেদুল ইসলাম।

ফতোয়ায় বলা হয়েছে, কোনো হারাম বা নিষিদ্ধ বিষয়বস্তুর প্রতি সন্তুষ্টি প্রকাশ করা এবং সেটির প্রচার-প্রসারে সহযোগিতা করা থেকে বিরত থাকা আবশ্যক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কনটেন্টে লাইক, শেয়ার বা প্রশংসাসূচক মন্তব্য করলে সেটির প্রচার বাড়তে পারে। এতে কনটেন্ট নির্মাতা উৎসাহিত হওয়া এবং আর্থিকভাবে লাভবান হওয়ারও সুযোগ তৈরি হয়।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা মায়িদার ২ নম্বর আয়াত উল্লেখ করে ফতোয়ায় বলা হয়েছে, সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করতে হবে; গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না। এ ছাড়া সুরা নূরের ১৯ নম্বর আয়াতে মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনাকারীদের জন্য দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলা হয়েছে।

ফতোয়ায় গান বা সিনেমাকে নিজের প্রিয় বলার বিষয়টি দুইভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমত, কেউ কোনো বিষয়ে আকৃষ্ট হলেও সেটিকে হারাম বলে বিশ্বাস করেন এবং নিজের দুর্বলতার জন্য অনুতপ্ত হন। এ ক্ষেত্রে ফতোয়ায় বিষয়টিকে নফসের দুর্বলতা হিসেবে উল্লেখ করে আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে।

দ্বিতীয়ত, কেউ শরিয়তে অকাট্যভাবে নিষিদ্ধ কোনো বিষয়কে জেনেশুনে হালাল মনে করেন বা তার নিষিদ্ধতাকে অস্বীকার করেন। ফতোয়ায় বলা হয়েছে, এমন বিশ্বাস ঈমানের জন্য গুরুতর ঝুঁকির কারণ হতে পারে।

এ প্রসঙ্গে সুরা নাহলের ১১৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে প্রমাণ ছাড়া কোনো বিষয়কে হালাল বা হারাম ঘোষণা করা উচিত নয়। এ ছাড়া সহিহ বুখারির ৫১৮৯ নম্বর হাদিসের উল্লেখ করে ফতোয়ায় বাদ্যযন্ত্রকে হালাল মনে করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ফতোয়ার বক্তব্য অনুযায়ী, হারাম বিষয়বস্তুর প্রচার-প্রসারে সহযোগিতা করা থেকে বিরত থাকা এবং শরিয়তের বিধান সম্পর্কে সচেতন থাকা জরুরি। তবে কোনো গান বা সিনেমা পছন্দ করার কথা বললেই কারও ঈমান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না; এ ক্ষেত্রে ব্যক্তির বিশ্বাস, বক্তব্যের অর্থ ও প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআই দিয়ে তালাকনামা তৈরি করে স্বাক্ষর, তালাক কি কার্যকর?

এআই দিয়ে তালাকনামা তৈরি করে স্বাক্ষর, তালাক কি কার্যকর?

চাঁদা দিতে দেরি হলে জরিমানা, ইসলামে কী বিধান?

চাঁদা দিতে দেরি হলে জরিমানা, ইসলামে কী বিধান?

শারদীয় শুভেচ্ছা জানানো কি জায়েজ নাকি হারাম? ইসলামের বিধান কী

শারদীয় শুভেচ্ছা জানানো কি জায়েজ নাকি হারাম? ইসলামের বিধান কী

গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের আয় কী হালাল? যা বলছে ইসলাম

গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের আয় কী হালাল? যা বলছে ইসলাম

অফিসে ব্যক্তিগত কাজ, বেতন কি হালাল?

অফিসে ব্যক্তিগত কাজ, বেতন কি হালাল?

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

আরও পড়ুন

হারাম ভিডিওতে লাইক-কমেন্ট, গান-মুভিকে ‘প্রিয়’ বলা কি গুনাহ?

হারাম ভিডিওতে লাইক-কমেন্ট, গান-মুভিকে ‘প্রিয়’ বলা কি গুনাহ?

এআই দিয়ে তালাকনামা তৈরি করে স্বাক্ষর, তালাক কি কার্যকর?

এআই দিয়ে তালাকনামা তৈরি করে স্বাক্ষর, তালাক কি কার্যকর?

চাঁদা দিতে দেরি হলে জরিমানা, ইসলামে কী বিধান?

চাঁদা দিতে দেরি হলে জরিমানা, ইসলামে কী বিধান?

শারদীয় শুভেচ্ছা জানানো কি জায়েজ নাকি হারাম? ইসলামের বিধান কী

শারদীয় শুভেচ্ছা জানানো কি জায়েজ নাকি হারাম? ইসলামের বিধান কী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম