Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম

নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

ছবি: সংগৃহীত

Advertisement

নফল ইবাদত, ইস্তিগফার, দরুদ শরিফ ও সূরা ইখলাস পাঠের হিসাব অন্যকে জানানো যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। বিশেষ করে মসজিদে নির্দিষ্ট সময়ের আমলের হিসাব জমা দেওয়া এবং পরে সম্মিলিতভাবে দোয়া করার প্রচলন থাকলে বিষয়টি নিয়ে সংশয় তৈরি হতে পারে।

ইসলামি আলোচনাভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত এক প্রশ্নের উত্তরে ঢাকার বিমানবন্দর এলাকার জামিয়া বাবুস সালামের মুফতি ও মুহাদ্দিস জাওয়াদ তাহের বলেছেন, নিজের আমলের হিসাব রাখার জন্য কতবার ইস্তিগফার, দরুদ শরিফ ও সূরা ইখলাস পড়েছেন, তা লিখে রাখায় অসুবিধা নেই। তবে নফল আমল মানুষের কাছে প্রকাশ না করে গোপন রাখাই উত্তম।

আমলের হিসাব লিখে রাখা যাবে?

প্রশ্নকারী জানান, তাদের মসজিদের ইমাম এক মাসে কে কতবার ইস্তিগফার, দরুদ শরিফ ও সূরা ইখলাস পাঠ করবেন, তা লিখে রাখতে বলেছেন। মাস শেষে সেই হিসাব জানালে মসজিদে দোয়া করা হবে। এমন পরিস্থিতিতে নিজের আমলের পরিমাণ অন্যকে জানানো ঠিক হবে কি না, তা জানতে চান তিনি।

এর উত্তরে মুফতি জাওয়াদ তাহের বলেন, নিয়মিত আমল করার সুবিধার্থে নিজের ইবাদতের হিসাব লিখে রাখা যেতে পারে। এতে আমলের প্রতি যত্নবান থাকা এবং নিয়মিত ইবাদত চালিয়ে যেতে সুবিধা হয়।

তবে নফল ইবাদত, দরুদ ও ইস্তিগফারের হিসাব অন্যকে না জানিয়ে নিজের ও আল্লাহর মধ্যে গোপন রাখাই সর্বোত্তম বলে উল্লেখ করেন তিনি।


ইমামকে আমলের সংখ্যা জানানো কি অনুচিত?

উত্তরে বলা হয়েছে, ইমামদের কাছে আনুষ্ঠানিকভাবে আমলের হিসাব জমা দেওয়ার পদ্ধতিকে অভ্যাসে পরিণত করা আকাবিরদের মতে অনুচিত ও পরিহারযোগ্য। তবে ইমামকে আমলের পরিমাণ জানানোর উদ্দেশ্য যদি তার কাছে দোয়া চাওয়া, উৎসাহ পাওয়া কিংবা আমলের বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হয়, তাহলে শুধু এ কারণে তা নাজায়েজ হবে না।

প্রশ্নকারীকে পরামর্শ দিয়ে মুফতি জাওয়াদ তাহের বলেন, ইমামকে আমলের সংখ্যা জানানোর প্রয়োজন নেই। বরং আমল গোপন রেখে মাস শেষে মসজিদে আয়োজিত সাধারণ দোয়ায় শরিক হওয়া যেতে পারে।

আমল গোপন রাখার বিষয়ে হাদিসে কী বলা হয়েছে?

উত্তরে সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন, যিনি মুত্তাকি, অমুখাপেক্ষী এবং নিজের আমল গোপন রাখেন।’

উত্তরের শেষে মুফতি জাওয়াদ তাহের বলেন, নফল আমল গোপন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। তবে কোনো উদ্দেশ্যে আমলের হিসাব অন্যকে জানানো হলে তার বিধান নির্ধারণে সেই উদ্দেশ্যও বিবেচ্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রুকয়া কী, কখন প্রয়োজন?

রুকয়া কী, কখন প্রয়োজন?

‘তোমার বোনকে তালাক দিলাম, এক-দুই-তিন’ বললে কয় তালাক হয়?

‘তোমার বোনকে তালাক দিলাম, এক-দুই-তিন’ বললে কয় তালাক হয়?

মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা

মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা

স্ত্রীকে মোটরসাইকেলে বসিয়ে যাতায়াত করা কী জায়েজ?

স্ত্রীকে মোটরসাইকেলে বসিয়ে যাতায়াত করা কী জায়েজ?

অপরাধের প্রমাণে অনুমতি ছাড়া ভিডিও ধারণ কি জায়েজ? ইসলাম কী বলে

অপরাধের প্রমাণে অনুমতি ছাড়া ভিডিও ধারণ কি জায়েজ? ইসলাম কী বলে

বিয়ে না করলে কী জান্নাতে যাওয়া যাবে?

বিয়ে না করলে কী জান্নাতে যাওয়া যাবে?

আরও পড়ুন

রুকয়া কী, কখন প্রয়োজন?

রুকয়া কী, কখন প্রয়োজন?

‘তোমার বোনকে তালাক দিলাম, এক-দুই-তিন’ বললে কয় তালাক হয়?

‘তোমার বোনকে তালাক দিলাম, এক-দুই-তিন’ বললে কয় তালাক হয়?

নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

হাতা গুটিয়ে নামাজ পড়া কি জায়েজ?

হাতা গুটিয়ে নামাজ পড়া কি জায়েজ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম