Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ইমানের সঙ্গে মৃত্যুবরণের প্রত্যাশা পূরণের আমল কী?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ এএম

ইমানের সঙ্গে মৃত্যুবরণের প্রত্যাশা পূরণের আমল কী?

ছবি: সংগৃহীত

Advertisement

প্রত্যেক মুমিনের জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা হলো ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করা। দুনিয়ার জীবনে মানুষ যত নেক আমলই করুক, শেষ পরিণতি যেন ইমানের ওপর হয়— এটাই তার প্রকৃত সফলতা। আর ইমানের সঙ্গে মৃত্যুবরণের জন্য রাসুলুল্লাহ (সা.) আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো, রাতে ঘুমানোর আগে অজু করে ডান কাতে শুয়ে একটি বিশেষ দোয়া পড়া। সহিহ হাদিসে বর্ণিত এই দোয়া ও আমলটি প্রত্যেক মুসলমানের জানা এবং নিয়মিত পালন করা উচিত।

ইমানের সঙ্গে মৃত্যুবরণের জন্য ঘুমানোর আগে যে দোয়া পড়বেন

রাসুলুল্লাহ (সা.) ঘুমানোর আগে একটি বিশেষ দোয়া পড়তে শিখিয়েছেন। এ দোয়ার মাধ্যমে বান্দা নিজের জীবন, কর্ম ও সব বিষয় আল্লাহর কাছে সমর্পণ করে এবং তার ওপর পূর্ণ আস্থা ও ভরসা প্রকাশ করে। দোয়াটি হলো—

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা, ওয়া ফাওওয়াদতু আমরি ইলাইকা, ওয়া আলজা'তু জাহরি ইলাইকা, রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা, লা মালজাআ ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আমানতু বিকিতাবিকাল্লাজি আনযালতা, ওয়া বিনাবিয়্যিকাল্লাজি আরসালতা।

অর্থ: ‘হে আল্লাহ! আমি আমার প্রাণ আপনার কাছে সমর্পণ করলাম, আমার মুখমণ্ডল আপনার দিকে ফিরিয়ে দিলাম, আমার সব বিষয় আপনার কাছে সোপর্দ করলাম এবং আপনার ওপরই আমার পিঠ সঁপে দিলাম। আপনার প্রতি আগ্রহ ও আপনার ভয়ের কারণে এমনটি করলাম। আপনার কাছ থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল বা মুক্তির কোনো উপায় নেই, আপনি ছাড়া। আপনি যে কিতাব অবতীর্ণ করেছেন, তার ওপর এবং আপনি যে নবী প্রেরণ করেছেন, তার ওপর ঈমান আনলাম।’

যে হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে

এই দোয়ার বিশেষ ফজিলত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। হজরত বারা ইবনে আযেব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) তাকে বলেছেন—

إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ، ثُمَّ قُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ 

‘যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাবে, তখন নামাজের অজুর মতো অজু করবে। এরপর ডান কাতে শুয়ে বলবে—‘হে আল্লাহ! আমি আমার প্রাণ আপনার কাছে সমর্পণ করলাম...’ (এরপর রাসুলুল্লাহ (সা.) উল্লিখিত দোয়াটি পড়তে বলেন।)

এরপর তিনি বলেন—

فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ، وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ

‘যদি তুমি সেই রাতে মৃত্যুবরণ করো, তাহলে তুমি ফিতরাতের (ইসলামের) ওপর মৃত্যুবরণ করবে। আর এই বাক্যগুলোকে তোমার রাতের শেষ কথা বানাবে। (বুখারি ৬৩১১, মুসলিম ২৭১০)

এই হাদিস থেকে বোঝা যায়, ইমানের সঙ্গে মৃত্যুবরণের প্রত্যাশায় ঘুমানোর আগে তিনটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত—

  • নামাজের অজুর মতো অজু করা।
  • ডান কাতে শয়ন করা।
  • ঘুমানোর আগে উল্লেখিত দোয়াটি পড়া এবং এটিকে রাতের শেষ কথা বানানো।

ইমানের ওপর মৃত্যুবরণের জন্য কুরআনের নির্দেশনা

ইমানের ওপর মৃত্যুবরণ করা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদের এ বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় কর এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ কর না।’ (সুরা আল-ইমরান: আয়াত ১০২)

এ আয়াত থেকে বোঝা যায়, জীবনের প্রতিটি মুহূর্তে ইমান ও তাকওয়া বজায় রাখা এবং মৃত্যুর আগপর্যন্ত ইসলামের ওপর অবিচল থাকা একজন মুমিনের অন্যতম প্রধান দায়িত্ব।

ইমানের সঙ্গে মৃত্যুবরণ করা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় সৌভাগ্য ও অনুগ্রহ। তাই শুধু ঘুমানোর আগের দোয়া পড়াই নয়, বরং সারা জীবন ইমান, আমল ও তাকওয়ার ওপর অবিচল থাকার চেষ্টা করতে হবে। আসুন, রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো এই সুন্নতটি প্রতিদিনের জীবনে ধারণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের ওপর অটল রাখুন এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণের সৌভাগ্য দান করুন। আমিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়াই কি আবশ্যক?

জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়াই কি আবশ্যক?

খুতবা ছাড়া কি জুমার নামাজ আদায় হবে?

খুতবা ছাড়া কি জুমার নামাজ আদায় হবে?

জুমার খুতবায় হাতে লাঠি রাখা কি সুন্নত?

জুমার খুতবায় হাতে লাঠি রাখা কি সুন্নত?

আজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬

হারাম খাদ্য ও অপব্যয় বর্জনই মুমিনের ইমান

হারাম খাদ্য ও অপব্যয় বর্জনই মুমিনের ইমান

বড় হয়ে নিজের আকিকা নিজে দিতে পারবে কি?

বড় হয়ে নিজের আকিকা নিজে দিতে পারবে কি?

আরও পড়ুন

ইমানের সঙ্গে মৃত্যুবরণের প্রত্যাশা পূরণের আমল কী?

ইমানের সঙ্গে মৃত্যুবরণের প্রত্যাশা পূরণের আমল কী?

জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়াই কি আবশ্যক?

জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়াই কি আবশ্যক?

খুতবা ছাড়া কি জুমার নামাজ আদায় হবে?

খুতবা ছাড়া কি জুমার নামাজ আদায় হবে?

জুমার খুতবায় হাতে লাঠি রাখা কি সুন্নত?

জুমার খুতবায় হাতে লাঠি রাখা কি সুন্নত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম