Logo
Logo
×
   

Advertisement

মিডিয়া

দেড় হাজার পর্বে মাসুম বিল্লাহর ইসলামি টিভি অনুষ্ঠান

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

দেড় হাজার পর্বে মাসুম বিল্লাহর ইসলামি টিভি অনুষ্ঠান

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা।

Advertisement

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজার পরিচালিত ইসলামি টিভি অনুষ্ঠান দেড় হাজার পর্বের সাফল্য ছুঁয়েছে। বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের ১৬টি স্যাটেলাইট টেলিভিশনে এসব অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি।

তার পরিচালিত অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসলামি রিয়েলিটি শো, টকশো এবং ইসলামি প্রশ্নোত্তরবিষয়ক সরাসরি অনুষ্ঠান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশ টিভিতে প্রচারিত ‘ইসলামি জীবন জিজ্ঞাসা’ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার পরিচালিত ইসলামি টিভি অনুষ্ঠান দেড় হাজার পর্বে পা রাখে। এ ছাড়া চারটি রেডিওতে প্রায় দুই হাজার অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি।

শায়খ মাসুম বিল্লাহ মাদ্রাসা বোর্ড থেকে এমএম (তাফসির) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) ও এমএ (হাদিস) ডিগ্রি অর্জন করেন।

ইসলামি বিষয়ে অবদানের জন্য উলুমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ২০০২ সালে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার লাভ করেন তিনি। ২০১৭ সালে পাক্ষিক ‘সবার খবর’ তাকে সেরা ইসলামি আলোচক নির্বাচিত করে। ২০১৮ সালে ‘ক্যারিয়ার বাংলাদেশ’ তাকে লেখক সম্মাননা দেয়।

ইসলামি আলোচক ও উপস্থাপক হিসেবে নিয়মিতভাবে বিটিভিসহ ১৬টি টেলিভিশনে দায়িত্ব পালন করছেন শায়খ মাসুম বিল্লাহ। ইসলামি কলাম লেখক হিসেবেও তার শতাধিক লেখা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার লেখা বইয়ের সংখ্যা ১৫টি এবং সম্পাদিত বই ১২টি।

জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তার প্রতিষ্ঠিত ‘নূরুন আলা নূর ফাউন্ডেশন’।

এদিকে শায়খ মাসুম বিল্লাহর বড় সন্তান হাফেয আহমাদ আবদুল্লাহ মাসুমও অল্প বয়সে কুরআন ও হাদিস হিফজ করে আলোচনায় এসেছে। মাত্র সাড়ে চার বছর বয়সে সে কুরআন মাজিদ হিফজ সম্পন্ন করে। সম্প্রতি ছয় বছর বয়সে মুখতাসার সহীহুল বুখারীও হিফজ সম্পন্ন করেছে সে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম