Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সকালে কুসুম গরম পানিতে লেবুর রস খেলে ৬ উপকার

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ এএম

সকালে কুসুম গরম পানিতে লেবুর রস খেলে ৬ উপকার

লেবু শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান।

Advertisement

লেবু শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান। বিশেষ করে সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস পান করার অভ্যাস বহু মানুষের মধ্যেই দেখা যায়—বিশেষত যারা ওজন কমাতে আগ্রহী। লেবুর পানিতে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনেকের ধারণা, সকালে কুসুম গরম পানিতে লেবুর রস খেলে ক্যালোরি ঝরে, শরীর ডিটক্স হয় এবং নানা স্বাস্থ্য উপকার পাওয়া যায়। 

চলুন জেনে নেওয়া যাক, সকালে খালি পেটে লেবু পানি পান করার উপকারিতাগুলো—

হজমশক্তি বাড়ায়

লেবুর রস পাকস্থলীতে পাচক রস নিঃসরণে সহায়তা করে। ফলে বদহজম, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে আসে।

ওজন কমাতে সহায়ক

লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত লেবু পানি পান করলে শরীরের মেটাবলিজম সক্রিয় হয়, যা ওজন কমাতে সহায়তা করে।

শরীর থেকে টক্সিন বের করে

লেবু পানি প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে। এটি লিভারের কার্যকারিতা বাড়িয়ে শরীর থেকে ক্ষতিকর বর্জ্য ও টক্সিন বের করতে সহায়তা করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

ভিটামিন ‘সি’-সমৃদ্ধ লেবু শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে। ফলে সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে।     

ত্বক উজ্জ্বল রাখে

লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত লেবু পানি পান করলে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণসহ নানা ত্বক সমস্যার প্রবণতা কমে।

শরীর হাইড্রেট রাখে

ঘুম থেকে ওঠার পর শরীর কিছুটা পানিশূন্য থাকে। সকালে লেবু পানি পান করলে শরীর দ্রুত হাইড্রেট হয় এবং ক্লান্তি ভাব দূর হয়।

মুখের দুর্গন্ধ কমায়

লেবুর প্রাকৃতিক অ্যাসিড মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমিয়ে মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে।

যেভাবে পান করবেন

এক গ্লাস কুসুম গরম পানিতে আধা থেকে এক চা চামচ তাজা লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। স্বাদ বাড়াতে চাইলে সামান্য মধু যোগ করা যেতে পারে।

সতর্কতা

তবে যাদের গ্যাস্ট্রিক, আলসার বা দাঁতের এনামেল দুর্বল, তারা লেবু পানি পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

আরও পড়ুন

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

ক্যানসার হলেও তা ছড়াবে না এক অঙ্গ থেকে অন্য অঙ্গে, আসছে নতুন টিকা

ক্যানসার হলেও তা ছড়াবে না এক অঙ্গ থেকে অন্য অঙ্গে, আসছে নতুন টিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম