Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

আমের নাম ‘ল্যাংড়া’ হলো যেভাবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম

আমের নাম ‘ল্যাংড়া’ হলো যেভাবে

ল্যাংড়া আম। ফাইল ছবি

Advertisement

গরম মানেই আম। যে আমের পরিচিতি রয়েছে ‘ফলের রাজা’ হিসাবে। আম ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। অনেকেই আমের খুবই ভক্ত। অনেকেই এমন স্বাদের জন্য আম খেতে ভালোবাসেন। এ আমের ইতিহাস কিংবা ভূগোল দুদিকই বেশ আকর্ষণীয়। আমের এমন মজাদার রূপ, রস ও গন্ধ নিয়ে বিভিন্ন কাহিনি রয়েছে। এ দেশের আমের চাষ নিয়ে বহু সময় নানান ধরনের তথ্য উঠে এসেছে। 

চলুন জেনে নেওয়া যাক, আম নিয়ে মজাদার কিছু তথ্য—

আম-ইতিহাস

মোগল যুগের আগে থেকেই ভারতবর্ষে আমের চাহিদা ছিল তুঙ্গে। তবে মোগলরা আসার পর থেকে আমের চাষ বাড়তে থাকে। মোগল যুগের আগে সোনার দামতুল্য় মূল্য বিচার হতো আমের। তবে সম্রাট শাহজাহান আসার পর থেকে সেই প্রক্রিয়ায় বদল আসে। আম চাষ শুরু হতেই দেশে প্রভূত পরিমাণে পাওয়া যেতে থাকে আম।

ঐতিহাসিক কেটি আচারিয়ার বই ‘আ হিস্টোরিক্যাল ডিকশেনরি অব ইন্ডিয়ার ফুড’ থেকে জানা যাচ্ছে, তোতাপারি, কেশর, রাতাউলের মতো আম মোগল আমল থেকে ভারতে দেখা যেতে শুরু করে। সেই সময় থেকে আমকে উপহার হিসাবে দেওয়ার রীতি রয়েছে। আম ছিল শাহজাহানের প্রিয় ফল।

বিভিন্ন ধর্মে আমের মাহাত্ম্যের উল্লেখ রয়েছে। বলা হচ্ছে— বৌদ্ধধর্মে আমের যথেষ্ট গুরুত্ব ছিল। আমগাছের ছায়াতেই বিশ্রাম নিতেন গৌতম বুদ্ধ। ফলে বৌদ্ধধর্মে আমের গুরুত্ব অপরিসীম। কোনো বড় ধর্মীয় সফরে গেলে বৌদ্ধ যাজকরা সঙ্গে নিয়ে যেতেন আম। 

কেমন করে হলো ল্যাংড়া আমের নামকরণ—

জানা গেছে, বেনারসের এক চাষি বহুকাল আগে প্রথমবার এই বিশেষ প্রজাতির আমের গাছ রোপণ করেছিলেন। ওই চাষি ল্যাংড়া ছিলেন বলে সেই থেকে এই আমের নাম হয়েছে ল্যাংড়া।

ভারতবর্ষে প্রথম আম চাষ শুরু করেন পর্তুগিজরা। যে অংশে প্রথম এই চাষ হয়, সেটি তৎকালীন ভারতের অংশ হলেও তা বর্তমানে মিয়ানমারের অংশ। পর্তুগিজদের হাত ধরে প্রথম উৎপন্ন হওয়া আমের নাম ছিল ফর্নান্দিন। শোনা যায়, ভারত থেকে ফিরে যাওয়ার সময় আলেকজান্ডারও নিয়ে গিয়েছিলেন আম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য আজও ব্যাংক খোলা

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য আজও ব্যাংক খোলা

জেনে নিন কীভাবে বানাবেন মজাদার খাবার পাকা আমের সালাদ

জেনে নিন কীভাবে বানাবেন মজাদার খাবার পাকা আমের সালাদ

প্রতি বছর কয়েকশ কোটি টাকার আম নষ্ট হচ্ছে রাঙামাটিতে

প্রতি বছর কয়েকশ কোটি টাকার আম নষ্ট হচ্ছে রাঙামাটিতে

পাকা আম সংরক্ষণের ৪ কার্যকর উপায়

পাকা আম সংরক্ষণের ৪ কার্যকর উপায়

আম উপকারী ফল, কিন্তু দিনে কতটুকু পরিমাণে খাওয়া উচিত

আম উপকারী ফল, কিন্তু দিনে কতটুকু পরিমাণে খাওয়া উচিত

শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি

শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি

আরও পড়ুন

হৃদযন্ত্র সুস্থ রাখতে ডালিম নাকি আপেল, কোনটি বেশি উপকারী?

হৃদযন্ত্র সুস্থ রাখতে ডালিম নাকি আপেল, কোনটি বেশি উপকারী?

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম