Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

৬ ব্যায়াম নিয়মিত করলে মুক্তি মিলবে থাইয়ের অতিরিক্ত ফ্যাটে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৩১ এএম

৬ ব্যায়াম নিয়মিত করলে মুক্তি মিলবে থাইয়ের অতিরিক্ত ফ্যাটে

Advertisement

থাই বা ঊরুতে অতিরিক্ত চর্বি জমে গেলে অনেকেই অস্বস্তিতে ভুগে থাকেন। হাঁটতে কষ্ট হওয়া, পোশাক ঠিকমতো না মানানো— এসব সমস্যাও দেখা দিতে পারে। তবে নিয়মিত কিছু ব্যায়াম করলে খুব সহজে ঊরুর অতিরিক্ত চর্বি কমানো সম্ভব। 

তবে মনে রাখবেন— শুধু ব্যায়াম করলেই হবে না, এর সঙ্গে সঠিক ডায়েট, পর্যাপ্ত পরিমাণে পানি পান এবং নিয়মিত শরীরচর্চাও ভীষণ জরুরি। সুতরাং প্রতিদিনের ডায়েটে ২০ থেকে ৩০ মিনিট নিচের ব্যায়ামগুলো করলে আপনি ধীরে ধীরে ঊরুর চর্বি কমিয়ে পা আরও টোনড ও ফিট হয়ে উঠবে।

চলুন জেনে নেওয়া যাক, ৬ কার্যকর ব্যায়ামের হদিস— 

স্কোয়াট

শুরুতেই আমরা স্কোয়াট ব্যায়াম করব। সোজা হয়ে দাঁড়িয়ে পা দুটি কাঁধের সমান ফাঁক রাখুন। এরপর ধীরে ধীরে হাঁটু ভেঙে উবু হয়ে বসার মতো নিচে নামুন। আবার উঠে দাঁড়ান। এভাবে স্কোয়াট করলে থাই, হিপ ও পায়ের পেশি শক্তিশালী হয়ে উঠবে এবং জমে থাকা চর্বি কমাতে সাহায্য করবে। এভাবে প্রতিদিন করতে হবে। তিন মাস পর আপনি নিজেকে অন্যভাবে দেখতে পাবেন।

জাম্প স্কোয়াট

জাম্প স্কোয়াট ঠিক স্কোয়াটের ভঙ্গিতে নিচে বসে সেখান থেকে লাফিয়ে উপরে উঠতে হবে। তারপর আবার স্কোয়াট ভঙ্গিতে নামতে হবে। এটি এক ধরনের কার্ডিও, যা দ্রুত ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং থাইয়ের ফ্যাট কমাতে কার্যকর ভূমিকা রাখে।

লেগ লিফট

এবার পাশ ফিরে শুয়ে এক পা সোজা রেখে ধীরে ধীরে উপরে তুলুন এবং নামান। কয়েকবার করার পর অন্য পা দিয়ে করুন। এ ব্যায়াম থাইয়ের পেশি শক্তিশালী করে এবং অতিরিক্ত চর্বি কমিয়ে দেয়। এভাবে চলবে তিন মাস।

গ্লুট ব্রিজ

এবার চিৎ হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে পা মাটিতে রাখুন। এরপর কোমর ধীরে ধীরে উপরে তুলুন এবং আবার নামান। এতে হিপ, থাই এবং কোমরের পেশি মজবুত হয় এবং শরীরের নিচের অংশে জমে থাকা ফ্যাট কমে।

লাঞ্জেস

সোজা দাঁড়িয়ে এক পা সামনে বাড়িয়ে দিন। এরপর হাঁটু ভেঙে নিচে নামুন এবং আবার আগের অবস্থানে ফিরে আসুন। পা বদলে আবার করুন। এ ব্যায়াম ঊরু ও কোমরের পেশি টোন করতে সাহায্য করে এবং ফ্যাট কমায়।

সুমো স্কোয়াট

পা একটু বেশি ফাঁক করে দাঁড়ান এবং পায়ের আঙুল বাইরের দিকে রাখুন। এরপর ধীরে ধীরে নিচে বসুন এবং উঠে দাঁড়ান। এটি বিশেষ ভাবে ইনার থাই বা ঊরুর ভেতরের অংশের চর্বি কমাতে সাহায্য করে।

এই ছয়টি ব্যায়াম আপনি নিয়মিত ৩ মাস করলে আপনার থাইয়ের ঊরুর ভেতরের অতিরিক্ত চর্বি কমিয়ে দেবে। আপনি স্বাভাবিক জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এ ছাড়া থাইয়ের অতিরিক্ত ফ্যাটের সমস্যায় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম