Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঈদের বিশেষ আয়োজনে কাচ্চি বিরিয়ানি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম

ঈদের বিশেষ আয়োজনে কাচ্চি বিরিয়ানি

কাচ্চি বিরিয়ানি। ছবি: সংগৃহীত

Advertisement

ঈদ মানেই পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে জমিয়ে খাওয়া-দাওয়া। নানা স্বাদের খাবারের ভিড়ে যদি টেবিলে থাকে খাসির মাংসের সুগন্ধি কাচ্চি বিরিয়ানি, তাহলে আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। এই মুখরোচক সুগন্ধি কাচ্চি বিরিয়ানির রেসিপিটি তুলে ধরা হলো—

উপকরণ—

খাসির মাংস ২ কেজি, চিনি গুঁড়া চাল ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদা ও রসুন বাটা ৩ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, বিরিয়ানি মসলা ১ প্যাকেট, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টক দই ১ কাপ, পেঁপে বাটা আধা কাপ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ২–৩টি করে, কাঁচামরিচ ৫–৬টি।

প্রস্তুত প্রণালি—

প্রথমে খাসির মাংসে সব বাটা ও গুঁড়া মসলা, দই, বাদাম, পেঁপে বাটা, পেঁয়াজ কুচি, সস এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর প্রায় ৩ ঘণ্টা ঢেকে রেখে দিন।

এদিকে চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও লবণ দিন। এরপর এক চা চামচ তেল দিয়ে চাল যোগ করুন। পানি ফুটে উঠলে ঢাকনা খুলে দিন। চাল আধা সেদ্ধ হলে ছেঁকে নিন।

এখন রান্নার পাত্রে ম্যারিনেট করা মাংস সমানভাবে বিছিয়ে দিন। তার ওপর আধা সেদ্ধ ভাত ছড়িয়ে দিন। এরপর বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, ঘি ও গুঁড়া দুধ ছিটিয়ে দিন। শেষে আধা কাপ পানি ঢেলে দিন।

হাঁড়ির মুখে ভেজা গামছা পেঁচিয়ে ভালোভাবে ঢেকে দিন এবং কম আঁচে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কাচ্চি বিরিয়ানি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিদিন আদা খেলে শরীরে কী ঘটে? জানুন উপকার ও ক্ষতির দিক

প্রতিদিন আদা খেলে শরীরে কী ঘটে? জানুন উপকার ও ক্ষতির দিক

কেউ গোপনে আপনাকে পছন্দ করছে? বুঝবেন যে ৬ আচরণে

কেউ গোপনে আপনাকে পছন্দ করছে? বুঝবেন যে ৬ আচরণে

থাইরয়েড ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন লক্ষণ ও চিকিৎসা

থাইরয়েড ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন লক্ষণ ও চিকিৎসা

যেসব ছোট লক্ষণ হতে পারে স্ট্রোকের বড় সতর্কবার্তা

যেসব ছোট লক্ষণ হতে পারে স্ট্রোকের বড় সতর্কবার্তা

পুরুষের শরীরে টেস্টোস্টেরন কমে যাওয়ার ৯ লক্ষণ

পুরুষের শরীরে টেস্টোস্টেরন কমে যাওয়ার ৯ লক্ষণ

প্রস্রাব ধরে রাখতে পারছেন না? কারণ ও করণীয় জেনে নিন

প্রস্রাব ধরে রাখতে পারছেন না? কারণ ও করণীয় জেনে নিন

আরও পড়ুন

প্রতিদিন আদা খেলে শরীরে কী ঘটে? জানুন উপকার ও ক্ষতির দিক

প্রতিদিন আদা খেলে শরীরে কী ঘটে? জানুন উপকার ও ক্ষতির দিক

মিষ্টি পানীয় পানে কি পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ে?

মিষ্টি পানীয় পানে কি পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ে?

কেউ গোপনে আপনাকে পছন্দ করছে? বুঝবেন যে ৬ আচরণে

কেউ গোপনে আপনাকে পছন্দ করছে? বুঝবেন যে ৬ আচরণে

থাইরয়েড ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন লক্ষণ ও চিকিৎসা

থাইরয়েড ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন লক্ষণ ও চিকিৎসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম