Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গালভর্তি দাগ, পুরোনো মেছতাও দূর হবে যে উপাদানে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০২:৫১ পিএম

গালভর্তি দাগ, পুরোনো মেছতাও দূর হবে যে উপাদানে

ফাইল ছবি

Advertisement

আপনার গালভর্তি ছোপ কালচে দাগ! ঠোঁটের আশপাশে হোক কিংবা নাকের ডগায়। প্রথমে তিল মনে করে ভুল হতে পারে। অনেকেই রয়েছেন, যারা পার্লারে গিয়ে ব্লিচ করিয়ে ত্বকের এই খয়েরি রঙ কমিয়ে নেন। কিন্তু সমস্যা দেখা দেয় কদিন পরেই। সেই দাগ দিন দিন বাড়তে থাকে। আর মুখের মধ্যে এমন দাগ নিয়ে আয়নার সামনে দাঁড়াতে অস্বস্তি হয় বইকি! 

মুখে মেছতার দাগ পড়লে দামি রাসায়নিক ট্রিটমেন্টের দিকেই বেশিরভাগ মানুষ ঝুঁকে পড়েন। কিন্তু বাড়িতে থাকা এই একটি উপাদানেই মিলতে পারে সুরাহা। এই ঘরোয়া উপাদান দারুণ কার্যকরী। ফিটকিরি ব্যবহার করে গালের বহু পুরোনো মেছতা কিংবা মেলাসমার কালো ছোপ দাগ খুব সহজে দূর করা সম্ভব। কারণ ফিটকিরিতে থাকা অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান ত্বকের অতিরিক্ত মেলানিন  নিয়ন্ত্রণ করে পিগমেন্টেশন কমাতে দারুণ কাজ করে থাকে। সে জন্য ত্বকের ধরন অনুযায়ী ফিটকিরি ব্যবহার করা উচিত।

তবে ফিটকিরিতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। তবে মনে রাখবেন, সরাসরি ফিটকিরি ত্বকে ঘষবেন না। সবসময় গুঁড়ো করে অন্য কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

চলুন জেনে নেওয়া যাক, যেভাবে কালো মেছতার দাগ দূর করবেন—

১. গোলাপজল ও ফিটকিরির মিশ্রণ

 সবচেয়ে সহজ উপায় হলো গোলাপজল ও ফিটকিরির মিশ্রণ। ফিটকিরি গুঁড়ো করে তাতে সামান্য গোলাপজল মিশিয়ে একটি প্যাক তৈরি করে ফেলুন। আর মেছতা আক্রান্ত জায়গায় হালকা হাতে মালিশ করুন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের ট্যান কমবে। এবং ত্বকের রঙ হবে আরও উজ্জ্বল। 

২. মুলতানি মাটি ও ফিটকিরির মিশ্রণ

যাদের ত্বক তৈলাক্ত, তাদের জন্য মুলতানি মাটি ও ফিটকিরি সেরা উপাদান। সপ্তাহে মাত্র একদিন এ মিশ্রণ মুখে লাগালে শুধু দাগছোপ নয়, ব্রণের সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তবে যাদের ত্বক অত্যন্ত শুষ্ক, তারা ফিটকিরির সঙ্গে নারিকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে এই মিশ্রণ মেছতার জায়গায় লাগিয়ে ১০-১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক টান টান হবে এবং আর্দ্রতাও বজায় থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

কোন ভিটামিনের জন্য কী খাবেন

কোন ভিটামিনের জন্য কী খাবেন

ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ

ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ

সর্দিজ্বরে মুখের তিতা ভাব দূর করতে খাবেন যেসব টক ফল

সর্দিজ্বরে মুখের তিতা ভাব দূর করতে খাবেন যেসব টক ফল

আরও পড়ুন

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

অস্বাস্থ্যকর খাবারেই ক্যানসার চিকিৎসার কার্যকারিতা! যা বলছে গবেষণা

অস্বাস্থ্যকর খাবারেই ক্যানসার চিকিৎসার কার্যকারিতা! যা বলছে গবেষণা

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

চুলের যত্নে কোন তেল কতটা উপকারী?

চুলের যত্নে কোন তেল কতটা উপকারী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম