Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

Advertisement

পাকা পেঁপে ইমিউনিটি বাড়ায়, ওজন কমায়। চোখের জন্যও উপকারী। পাকা পেঁপেতে থাকে বিটা ক্যারোটিন যা ত্বক ভালো রাখে। ভালো ও মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়।

গায়ের রং

পেঁপের গায়ে হালকা খাঁজকাটা দাগ থাকে। পরপর দুটি খাঁজকাটা দাগের মাঝের উঁচু অংশটাই শির। এই অংশ থেকে পাকা ভাব শুরু হয়। যে পেঁপের গায়ে এমন গাঢ় হলুদ বা খানিকটা হলদে–কমলা রং ছড়িয়ে রয়েছে, সেটি কিনুন। যদি পেঁপের গায়ে হালকা সবুজাভ ভাব থাকে, বুঝতে হবে এটি দু–এক দিনের মধ্যে পেকে যাবে। এমন পেঁপেও নিতে পারেন। পেঁপের গায়ে সমানভাবে রং ছড়িয়ে থাকলে ভুলেও এটি কিনবেন না।

স্পর্শ করুন

পেঁপে কেনার সময় বুড়ো আঙুল দিয়ে আলতো চাপ দিয়ে দেখুন। যদি পেঁপে বেশি শক্ত লাগে, তবে সেটি কাঁচা বা গাছে পুরোপুরি না পাকতেই তোলা হয়েছে। আবার যদি অতিরিক্ত নরম লাগে বা আঙুল ভেতরে দেবে যায়, তবে সেটি বেশি পেকে যাওয়া পেঁপে। এই পেঁপে কেনা মানেই লস, একদিনেই পচে যাবে। সবসময় হালকা নরম পাকা পেঁপে কিনুন, যা আঙুলের চাপে সামান্য বসে আবার আগের জায়গায় ফিরে আসবে।

বোঁটার অংশটি খেয়াল করুন

বোঁটার চারপাশ যদি কিছুটা খাঁজকাটা ও লালচে–হলুদ রঙের হয়, তবে সেই পেঁপে মিষ্টি। বোঁটার অংশে বেশি সাদা কষ জমে থাকলে তা না কেনাই ভালো। গাছপাকা পেঁপের গায়ে খুব বেশি সাদা কষ দেখা যায় না। যদি পেঁপের শরীরজুড়ে অতিরিক্ত সাদা আঠা জমে থাকে, তবে বুঝবেন সেটি নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে পেড়ে কৃত্রিমভাবে পাকানো হয়েছে।

গন্ধ

পাকা পেঁপের একটি মিষ্টি ও হালকা গন্ধ থাকে। পেঁপের বোঁটার কাছে শুঁকে দেখুন। যদি হালকা মিষ্টি ঘ্রাণ পান, তবে বুঝবেন পেঁপে পাকা। যদি কোনও গন্ধ না থাকে বা অতিরিক্ত ঝাঁজালো বা পচা গন্ধ নাকে আসে, তবে সেই পেঁপে কিনবেন না।

কেমন আকারের পেঁপে কিনবেন?

তুলনামূলক লম্বা ও মাঝারি আকারের পেঁপে বেছে নিন। পেঁপের গায়ে খুব বেশি কালচে দাগ বা ছোট ছোট ছিদ্র থাকলে কিনবেন না। এ ধরনের পেঁপে পচা হয়। ভেতরে পোকাও থেকে থাকে। লম্বা আকারের পেঁপে বেছে নিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোন ভিটামিনের জন্য কী খাবেন

কোন ভিটামিনের জন্য কী খাবেন

ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ

ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ

সর্দিজ্বরে মুখের তিতা ভাব দূর করতে খাবেন যেসব টক ফল

সর্দিজ্বরে মুখের তিতা ভাব দূর করতে খাবেন যেসব টক ফল

চুলের বৃদ্ধিতে কোন তেল সবচেয়ে উপকারী, জানালেন বিশেষজ্ঞরা

চুলের বৃদ্ধিতে কোন তেল সবচেয়ে উপকারী, জানালেন বিশেষজ্ঞরা

স্ট্রোকের ঝুঁকি কমাতে কোন ব্যায়াম জরুরি?

স্ট্রোকের ঝুঁকি কমাতে কোন ব্যায়াম জরুরি?

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

আরও পড়ুন

শুধু ক্লান্তি বা ওজন বৃদ্ধি নয়, থাইরয়েডের সমস্যায় বাড়তে পারে উচ্চ রক্তচাপ

শুধু ক্লান্তি বা ওজন বৃদ্ধি নয়, থাইরয়েডের সমস্যায় বাড়তে পারে উচ্চ রক্তচাপ

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

কোন ভিটামিনের জন্য কী খাবেন

কোন ভিটামিনের জন্য কী খাবেন

ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ

ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম