Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

ফাইল ছবি

Advertisement

স্ট্রোক একটি গুরুতর চিকিৎসাজনিত জরুরি অবস্থা, যা যেকোনো সময় হঠাৎ ঘটতে পারে। অনেক ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা সৃষ্টি করে, এমনকি প্রাণঘাতীও হতে পারে। তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত শরীরচর্চা স্ট্রোকের আশঙ্কা কমাতে কার্যকর ভূমিকা রাখে। তবে ৪০ বছর বয়সের পর হাঁটা, শক্তিবর্ধক ব্যায়াম ও যোগব্যায়ামের মধ্যে কোনটি বেশি উপকারী?

হাঁটা

হাঁটাকে অনেকে সাধারণ ব্যায়াম মনে করলেও এর অনেক উপকারিতা রয়েছে। চিকিৎসকের মতে, শরীর সুস্থ রাখতে হাঁটা সবচেয়ে সহজ ব্যায়াম। এর জন্য বাড়তি কোনো সরঞ্জাম বা খরচের প্রয়োজন নেই। সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন ৩০ মিনিট দ্রুত হাঁটলেই সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়ামের লক্ষ্য পূরণ হয়। নিয়মিত হাঁটলে রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে।

শক্তিবর্ধক ব্যায়াম

বিশেষ করে নারীদের জন্য শক্তিবর্ধক ব্যায়াম গুরুত্বপূর্ণ। কারণ, মেনোপজের পর পেশি ও হাড়ের ক্ষয় দ্রুত বাড়তে পারে। চিকিৎসকদের পরামর্শ, সপ্তাহে অন্তত দুই দিন শক্তিবর্ধক ব্যায়াম করা উচিত। ওজন তোলা কিংবা রেজিস্ট্যান্স ব্যান্ডের সাহায্যে ব্যায়াম পেশি ও হাড়ের শক্তি ধরে রাখতে সহায়তা করে। পাশাপাশি ওজন ও রক্তে শর্করা নিয়ন্ত্রণেও উপকারী।

যোগব্যায়াম

যোগব্যায়াম শরীরের সন্ধিতে তুলনামূলক কম চাপ সৃষ্টি করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় যোগব্যায়ামের সঙ্গে রক্তচাপ সামান্য কমার সম্পর্ক পাওয়া গেছে। তবে এটি হাঁটার বিকল্প নয়; বরং হাঁটার পাশাপাশি করলে বেশি উপকার পাওয়া যায়।

স্ট্রোক প্রতিরোধে করণীয়

নিউরোলজিস্টের পরামর্শ অনুযায়ী, সপ্তাহের অধিকাংশ দিন হাঁটা, দুই দিন শক্তিবর্ধক ব্যায়াম এবং সকালে অথবা ঘুমানোর আগে যোগব্যায়াম করা যেতে পারে।

তবে শুধু ব্যায়ামই স্ট্রোক প্রতিরোধের জন্য যথেষ্ট নয়। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, লবণ কম খাওয়া, তামাক বর্জন এবং হৃদস্পন্দনের অনিয়মের দ্রুত চিকিৎসাও জরুরি।

হঠাৎ মুখের এক পাশ বেঁকে যাওয়া, হাত দুর্বল হয়ে পড়া কিংবা কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ওজন কমাতে চান? যে ৫ ধরনের ব্যায়াম এড়িয়ে চলা উচিত

ওজন কমাতে চান? যে ৫ ধরনের ব্যায়াম এড়িয়ে চলা উচিত

অকারণে বারবার মোবাইল দেখার অভ্যাসের নেপথ্যে কী?

অকারণে বারবার মোবাইল দেখার অভ্যাসের নেপথ্যে কী?

নগরজীবনের দূষণে নষ্ট হচ্ছে চুলের সৌন্দর্য? সুস্থ রাখুন ৫ উপায়ে

নগরজীবনের দূষণে নষ্ট হচ্ছে চুলের সৌন্দর্য? সুস্থ রাখুন ৫ উপায়ে

শীতে বাড়তে পারে কিডনির ঝুঁকি, মানুন ৯ পরামর্শ

শীতে বাড়তে পারে কিডনির ঝুঁকি, মানুন ৯ পরামর্শ

আরও পড়ুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম