ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমড়া শুধু খাদ্যতালিকাতেই নয়, কুমড়া দিয়ে তৈরি হয় ফেসপ্যাক। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কুমড়া কীভাবে কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করা যেতে পারে জেনে নিন।
নিয়মিত কুমড় বা অন্যান্য শাক সবজি খাওয়ার পাশাপাশি শুধু ফেসপ্যাক লাগালেই ত্বকের সমস্যা দূর হবে না। একই সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত ঘুম, নিয়মিত ত্বকের যত্ন নেওয়া এবং সূর্যের আলো থেকে রক্ষা করা।
কুমড়ার মধ্যে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য ধরে রাখতে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও কুমড়ায় থাকা ভিটামিন সি, শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে। কোলাজেন এমন একটি অপরিহার্য প্রোটিন যা ত্বক টানটান রাখতে সাহায্য করে। তাই ত্বকের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে রোজকার খাদ্যতালিকায় কুমড়ো রাখা জরুরি।
ব্রণ এবং তৈলাক্ত ত্বকের জন্য উপকারী
যাদের ত্বক তৈলাক্ত হয় কিংবা মুখে ঘন ঘন ব্রণ হয় তাদের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় কুমড়া রাখা জরুরি। কুমড়াতে অল্প পরিমাণ জিঙ্ক আরও অন্যান্য উপকারী ভিটামিন থাকে। যা শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপে সাহায্য করে। সুষম ডায়েটের অংশ হিসাবে এই সবজি খেলে ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য ভালো থাকে। এখানে বলে রাখি, কুমড়া খাওয়া ব্রণে হাত থেকে মুক্তির স্থায়ী সমাধান নয়। তবে যদি ব্রণ ও ক্রমাগত বাড়তে থাকে তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
ত্বক রাখে কোমল ও আর্দ্র
কুমড়াতে প্রচুর পরিমাণে পানি থাকে। তাই এটি খেলে শরীরে পানি ও পুষ্টি উপাদানের জোগান মেলে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার সাথেই পুষ্টিকর খাবার খাওয়াও জরুরী।
রোজকার খাদ্য তালিকায় রাখুন কুমড়
স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়ার একটি সহজ উপায় হল প্রতিদিনের খাদ্য তালিকায় কুমড়া রাখা। তাই রোজকার ডায়েটে কুমড়ো সবজি হিসেবে, সেদ্ধ করে কিংবা স্যুপ হিসাবে খাওয়া যেতে পারে। তবে ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য কুমড়ার পাশাপাশি সবুজ শাকসবজি, মৌসুমি ফল, প্রোটিন এবং পর্যাপ্ত পরিমাণে পারি খাওয়াও জরুরি।
কুমড়োর ফেসপ্যাক
বাড়িতেই বানিয়ে নিন কুমড়োর ফেসপ্যাক। তার জন্য প্রথমে দু'চামচ কুমড়ো সেদ্ধ নিয়ে ভাল করে চটকে নিন। এবার তার সঙ্গে এক চামচ টক দই এবং এক চামচ মধু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন।
এবার মুখ পরিষ্কার করে ধুয়ে কুমড়োর ওই হালকা মিশ্রণটি মুখে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন। এবার উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। তবে ব্যবহারের আগে প্রথমে ত্বকের কোনও ছোট অংশের প্যাচ টেস্ট করে নিন। অ্যালার্জি, চুলকানি কিংবা জ্বালাপোড়ার মতো সমস্যা হলে এই ফেসপ্যাক ব্যবহার করবেন না।
