Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

Advertisement

কমলালেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে কমলালেবু খাওয়ার পর বেশিরভাগ মানুষই খোসা ফেলে দেন। তবে অনেকেই হয়তো জানেন না এই খোসা দিয়ে বাড়িতেই খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যেতে পারে, প্রাকৃতিক সুগন্ধযুক্ত সাবান।

সবচেয়ে মজার বিষয় হল এই সাবান প্রস্তুত করতে খুব বেশি টাকাও খরচ হয় না। শুধুমাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে এই সাবানটি তৈরি করা যেতে পারে। তাহলে জেনে নিন কমলালেবুর খোসা দিয়ে বাড়িতেই  সাবান তৈরি করবেন কিভাবে?

উপকরণ

কমলালেবুর খোসা দিয়ে সাবান তৈরি করতে প্রথমেই প্রয়োজন কমলালেবুর টাটকা খোসা, সাবান বেস, সামান্য পানি এবং সাবান ঠান্ডা করার জন্য সিলিকন ছাঁচ। যদি সিলিকন ছাঁচ না থাকে, তাহলে কাগজের কাপও ব্যবহার করা যেতে পারে।

কিভাবে তৈরি করবেন?

প্রথমে পরিষ্কার পানি দিয়ে কমলালেবুর খোসা ভালো করে ধুয়ে নিন। এবার এগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার খোসাগুলি একটি মিক্সিং জারে নিয়ে, সামান্য পানি মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। 

এবার একটি চালুনি কিংবা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। এইভাবে খোসার কোনও বড় টুকরো থাকলে তা আলাদা করে নিন। 

এরপর সাবান বেসটি ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার প্যানের মধ্যে একটি বাটি বসিয়ে রাখুন। তারপর ওই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি যোগ করুন। তবে খেয়াল রাখবেন বাটিটি হালকা ডুবে থাকলেও, পানি যেন বাটির ভিতরে প্রবেশ না করে।

এবার চুলার আঁচ মাঝারি রেখে বাটির মধ্যে সাবান বেসের টুকরোগুলি দিয়ে দিন। এই পদ্ধতিটিকে ‘ডাবল বয়লার’ পদ্ধতি বলা হয়। এইভাবে সাবান বেসগুলি বাটির মধ্যেই  আস্তে আস্তে গলে যায়।

বেসটি পুরোপুরি গলে গেলে এরমধ্যে কমলালেবুর খোসার মিশ্রণটি যোগ করুন এবং ভালভাবে নাড়তে থাকুন।

মিশ্রণটি প্রায় ১২ থেকে ১৩ মিনিটের জন্য, কম আঁচে রান্না করে নিন এবং ভালো করে দেখে নিন ওই মিশ্রণে কোনও কিছু যাতে দলা পাকিয়ে না থাকে।

এবার চুলা বন্ধ করে প্রস্তুত মিশ্রণটি একটি সাবানের ছাঁচের মধ্যে ঢেলে নিন। কারও কাছে যদি ছাঁচ না থাকে তাহলে মিশ্রণটি সামান্য ঠান্ডা হওয়ার পর একটি কাগজের কাপেও ঢেলে নিতে পারেন। 

প্রায় ৩০ মিনিটের জন্য ঘরের তাপমাত্রায় মিশ্রণটি জমাট বাঁধার জন্য রেখে দিন। যদি কেউ দ্রুত সাবান প্রস্তুত করতে চান তাহলে মিশ্রণটি কিছু সময়ের জন্য ফ্রিজে রাখা যেতে পারে। শক্ত হওয়ার পর সাবানটি ছাঁচ থেকে বের করে নিন। ব্যাস তাহলেই কমলালেবুর খোসা দিয়ে বাড়িতেই তৈরি হয়ে যাবে সাবান। কমলালেবুর খোসা দিয়ে তৈরি সাবান ব্যবহার করলে সারাক্ষণ শরীরে একটা প্রাকৃতিক সুগন্ধ বজায় থাকবে। তাছাড়া কমলালেবুর খোসা ত্বকের জন্য অত্যন্ত উপকারী বলেও মনে করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ওজন কমাতে চান? যে ৫ ধরনের ব্যায়াম এড়িয়ে চলা উচিত

ওজন কমাতে চান? যে ৫ ধরনের ব্যায়াম এড়িয়ে চলা উচিত

অকারণে বারবার মোবাইল দেখার অভ্যাসের নেপথ্যে কী?

অকারণে বারবার মোবাইল দেখার অভ্যাসের নেপথ্যে কী?

নগরজীবনের দূষণে নষ্ট হচ্ছে চুলের সৌন্দর্য? সুস্থ রাখুন ৫ উপায়ে

নগরজীবনের দূষণে নষ্ট হচ্ছে চুলের সৌন্দর্য? সুস্থ রাখুন ৫ উপায়ে

শীতে বাড়তে পারে কিডনির ঝুঁকি, মানুন ৯ পরামর্শ

শীতে বাড়তে পারে কিডনির ঝুঁকি, মানুন ৯ পরামর্শ

আরও পড়ুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম