Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ডাল-ছোলা খেলে কমতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৩৯ এএম

ডাল-ছোলা খেলে কমতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা

ডাল জাতীয় খাবার হৃদ্‌স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisement

মসুর ডাল, ছোলা, বিভিন্ন ধরনের শিম ও সয়াভিত্তিক খাবার নিয়মিত খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমতে পারে বলে নতুন এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, এসব খাবার হৃদ্‌স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি স্বাস্থ্যবিষয়ক সাময়িকী বিএমজে নিউট্রিশন প্রিভেনশন এন্ড হেলথ–এ প্রকাশিত গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। ১২টি পৃথক গবেষণার তথ্য বিশ্লেষণ করে এ ফলাফল পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, প্রতিদিন প্রায় ১৭০ গ্রাম শিমজাতীয় খাবার—যেমন মসুর ডাল, ছোলা ও বিভিন্ন ধরনের বীজ—খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। পাশাপাশি প্রতিদিন ৬০ থেকে ৮০ গ্রাম সয়াভিত্তিক খাবার, যেমন টোফু ও এডামামে খাওয়ার সঙ্গেও স্বাস্থ্যগত ইতিবাচক প্রভাব পাওয়া গেছে।

গবেষণাটিতে কিংস কলেজ লন্ডনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা অংশ নেন।  

বিশ্লেষণে দেখা যায়, যারা সবচেয়ে বেশি পরিমাণ শিমজাতীয় খাবার খেয়েছেন, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি সবচেয়ে কম খাওয়া ব্যক্তিদের তুলনায় ১৬ শতাংশ কম ছিল। অন্যদিকে নিয়মিত সয়াভিত্তিক খাবার খাওয়া ব্যক্তিদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৯ শতাংশ কম পাওয়া গেছে।

গবেষকরা বলছেন, প্রতিদিন ১৭০ গ্রাম শিমজাতীয় খাবার গ্রহণ করলে উচ্চ রক্তচাপের সামগ্রিক ঝুঁকি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে। একইভাবে প্রতিদিন ৬০ থেকে ৮০ গ্রাম সয়াভিত্তিক খাবার খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি ২৮ থেকে ২৯ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, উদ্ভিদভিত্তিক প্রোটিন ও আঁশসমৃদ্ধ খাবার হৃদ্‌রোগ প্রতিরোধে সহায়ক এবং বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে—এই গবেষণা সেই প্রমাণ আরও জোরালো করেছে।

সূত্র- সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

শীতে পায়ের গোড়ালি ফাটে কেন? প্রতিকারের উপায় কী

শীতে পায়ের গোড়ালি ফাটে কেন? প্রতিকারের উপায় কী

প্রতিদিন কমলালেবু খান,  পাবেন যে ৫ উপকার

প্রতিদিন কমলালেবু খান, পাবেন যে ৫ উপকার

শীতে ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে খাবেন যেসব শাকসবজি

শীতে ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে খাবেন যেসব শাকসবজি

আরও পড়ুন

চাকরি হারানোর চিন্তা বাদ দিয়ে বদলান কাজের ধরন

চাকরি হারানোর চিন্তা বাদ দিয়ে বদলান কাজের ধরন

শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা

শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম