Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

হাত-পা সবসময় ঠান্ডা থাকা কী সমস্যা?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

হাত-পা সবসময় ঠান্ডা থাকা কী সমস্যা?

Advertisement

শীতের দিনে হাত-পা ঠান্ডা হওয়া খুবই স্বাভাবিক।কিন্তু অনেকের গরমকালেও হাত ও পা সবসময় ঠান্ডা থাকে। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন এ সমস্যা থাকলে শরীরের কিছু গোপন অসুস্থতার সংকেত হতে পারে।

এই সমস্যার অন্যতম একটি কারণ হলো রক্তসঞ্চালনের সমস্যা। শরীরের বিভিন্ন অংশে রক্ত ঠিকমতো না পৌঁছালে হাত ও পা ঠান্ডা অনুভূত হতে পারে। যাঁদের হৃদযন্ত্র বা রক্তনালির সমস্যা রয়েছে, তাদের মধ্যে এই লক্ষণ বেশি দেখা যায়।

অ্যানিমিয়া বা রক্তাল্পতাও হাত-পা ঠান্ডা হওয়ার একটি বড় কারণ। শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা না থাকলে অক্সিজেন সঠিকভাবে শরীরের বিভিন্ন অংশে পৌঁছাতে পারে না। ফলে ক্লান্তি, দুর্বলতা এবং হাত-পা ঠান্ডা থাকার মতো সমস্যা দেখা দেয়।

থাইরয়েডের সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজম হলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। এতে শরীর কম তাপ উৎপন্ন করে এবং মানুষ অন্যদের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করে। এর সঙ্গে ওজন বৃদ্ধি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়া ও অতিরিক্ত ক্লান্তির মতো উপসর্গও দেখা দিতে পারে।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায়। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তে শর্করার মাত্রা স্নায়ু ও রক্তনালির ক্ষতি করতে পারে। এর ফলে হাত-পায়ে অসাড়তা, ঝিনঝিনি ভাব এবং ঠান্ডা অনুভূতি তৈরি হতে পারে।

আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল রেনোডস সিনড্রোম। এই অবস্থায় ঠান্ডা আবহাওয়া বা মানসিক চাপের কারণে হাত-পায়ের ছোট রক্তনালিগুলি হঠাৎ সংকুচিত হয়ে যায়। তখন আঙুলের রং সাদা বা নীলচে হয়ে যেতে পারে এবং অসাড়তা দেখা দিতে পারে।

অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগও হাত-পা ঠান্ডা করে দিতে পারে। স্ট্রেসের কারণে শরীরে কিছু হরমোন নিঃসৃত হয়, যা রক্তনালিকে সংকুচিত করে দেয়। ফলে হাত ও পায়ে রক্তপ্রবাহ কমে যায়।

চিকিৎসকদের মতে, যদি ঠান্ডা হাত-পায়ের সঙ্গে ব্যথা, অবশভাব, ত্বকের রং বদলে যাওয়া, মাথা ঘোরা, অতিরিক্ত ক্লান্তি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

বারবার ইউরিন ইনফেকশন, যেসব কারণে নারীদের ঝুঁকি বাড়ে

বারবার ইউরিন ইনফেকশন, যেসব কারণে নারীদের ঝুঁকি বাড়ে

শরীরের বাড়তি ওজন কমিয়ে দিতে পারে স্মৃতিশক্তি, বলছে গবেষণা

শরীরের বাড়তি ওজন কমিয়ে দিতে পারে স্মৃতিশক্তি, বলছে গবেষণা

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

আরও পড়ুন

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

বারবার ইউরিন ইনফেকশন, যেসব কারণে নারীদের ঝুঁকি বাড়ে

বারবার ইউরিন ইনফেকশন, যেসব কারণে নারীদের ঝুঁকি বাড়ে

মিষ্টি-সুস্বাদু পাকা পেঁপে চিনবেন যেসব উপায়ে

মিষ্টি-সুস্বাদু পাকা পেঁপে চিনবেন যেসব উপায়ে

পালিয়ে বিয়ে, ভিডিও কলে কবুল— আইনের চোখে কতটা বৈধ?

পালিয়ে বিয়ে, ভিডিও কলে কবুল— আইনের চোখে কতটা বৈধ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম